সাধারণবিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ,ঢাকা
অধ্যায় - ১৩ (শব্দের কথা)
১। শব্দ উত্পাদনের মৌলিক কারণ কী?
ক) তাপ প্রদান খ) কম্পন
গ) অনুভূতি ঘ) শক্তি
২। কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি?
ক) পানি খ) কাঠ গ) বাতাস ঘ) ইস্পাত
৩। শব্দ শোনার কতক্ষণ পর পর্যন্ত শব্দটি কানে আসে?
ক)1/10 sec খ) 1/20s
গ) 1/5 sec ঘ) 1/15s
৪। ২০০C তাপমাত্রায় শব্দের বেগ প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক থেকে পর্যবেক্ষকের নিম্নতম দূরত্ব কত হবে?
ক) 15.1m খ) 16.1m
গ) 17.1m ঘ) 18.1m
৮। কোন সমীকরণটি শুদ্ধ?
৯। 30০ সে. তাপমাত্রায় শব্দের বেগ কত?
ক) 340ms-1 খ) 350ms-1
গ) 360ms-1 ঘ) 380ms-1
১০। মানুষের শ্রাব্যতার সীমা কত?
ক) 20-2000 Hz
খ) 20-20000 Hz
গ) 20-200 Hz
ঘ) 200-2000 Hz
অধ্যায়-১৪ (বিদ্যুতের ব্যবহার)
১। একটি নিয়ন পরমাণুতে—
ক) অসমান সংখ্যক দুই প্রকার চার্জ
খ) সমান সংখ্যক দুই প্রকারের চার্জ
গ) দুই ধরনের চার্জ কেন্দ্রে বিদ্যমান
ঘ) শুধু কেন্দ্রে ইলেকট্রন থাকে
২। ঘর্ষণ উত্পাদন করে—
ক) তিন প্রকার চার্জ খ) দুই প্রকারের চার্জ
গ) স্থির চার্জ ঘ) মুক্তভাবে চলমান চার্জ
৩। বিদ্যুতের দ্বারা কোনটি সম্পন্ন হয় না?
ক) আলো উত্পন্ন করে
খ) আলো ও তাপ উত্পন্ন করে
গ) চুম্বক উত্পন্ন করে
ঘ) বাতাসের প্রবাহ তৈরি করে
৪। কোন মাধ্যমে বিদ্যুত্ চলাফেরা করে?
ক) বাতাস খ) লবণ-পানি
গ) কাঁচ ঘ) শুষ্ক কাঠ
৫। একটি বৈদ্যুতিক কোষের মধ্যে কী ঘটে?
ক) গাজন হয়
খ) রাসায়নিক বিক্রিয়ায় তড়িত্ উত্পন্ন হয়
গ) আয়ন উত্পন্ন হয়
ঘ) উপরের কোনটিই নয়।
৬। কোন বৈদ্যুতিক কোষ থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ প্রবাহ পাওয়া যাবে?
ক) যদি এটি বর্তনীতে সংযুক্ত হয়
খ) যদি একটি ইলেকট্রন প্রদান করা হয়
গ) যদি একটি ভোল্টমিটার সংযুক্ত হয়
ঘ) যদি বৈদ্যুতিক চাপের পার্থক্য বিদ্যমান
৭। কোন ইউনিটে বৈদ্যুতিক বিল তৈরি করা হয়?
ক) ওয়াট খ) ওয়াট-ঘণ্টা
গ) কিলোওয়াট ঘণ্টা ঘ) ভোল্ট অ্যামপিয়ার
শব্দের কথা:১. ক ২.ঘ ৩.ক ৪.গ ৮.গ ৯.খ ১০.ক। বিদ্যুতের ব্যবহার :১. খ ২. গ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ক ৭. গ
বাংলা দ্বিতীয়পত্র
মো. জাহাঙ্গীর আলম
সিনিয়র শিক্ষক (বাংলা)
ঢাকা ক্যান্ট.পাবলিক গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা
অধ্যায়
(বচন ও সংখ্যাবাচক শব্দ)
১.তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাত্ ১ থেকে ৪ পর্যন্ত তারিখ বাংলায় কোন ভাষার নিয়মে লেখা হয়?
ক হিন্দি খ উর্দু গ ফারসি ঘ সংস্কৃত
২.হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি?
ক তৃতীয় খ ছয় গ দশই ঘ তেসরা
৩.‘তের’ এর পুরণবাচক শব্দ কোনটি?
ক ১৩ খ ক্রয়োদশ
গ তেরতম ঘ তেরই
৪.কোনটি ক্রমপূরণবাচক সংখ্যা?
ক পাঁচই খ ছয় গ সপ্তম ঘ অষ্ট
৫.অংক সংখ্যা কোনটি?
ক ৯ খ ষষ্ঠ গ সপ্তম ঘ আট
৬.সংখ্যা কি কাজে লাগে?
ক পাঠে খ আহারে
গ খেলায় ঘ গণনায়
৭.তারিখজ্ঞাপক সংখ্যা কোনটি?
কতিন খ চৌঠা গ পঞ্চ ঘ ষষ্ঠ
৮.কোনটি পূরণবাচক শব্দ?
ক কুড়ি খ দোসরা গ নবম ঘ হব
৯.কোন বহুবচনগুলো সঠিক?
ক তরুরাজি, পুষ্পদাম খ মানুষগণ, মানুষবৃন্দ
গ সভ্যসকল, সভ্যসমূহ ঘ ছাত্রীনিচয়, শিক্ষকবর্গ
১০.পাল ও যূথ শব্দ দু’টি কোথায় ব্যবহূত হয়?
ক উন্নত প্রাণীর বহুবচনে খ জন্তুদের একবচনে
গ অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ঘ জন্তুর বহুবচনে
১১.নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক বড় বড় মাঠ খ এটাই করিমদের বাড়ি
গ সিংহ বনে থাকে
ঘ হস্তিযূথ মাঠের ফসল নষ্ট করেছে
১২.কোনটি একবচনের উদাহরণ?
ক মানুষ মরণশীল
খ শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
গ লোকে বলে ঘ পর্বত
১৩.‘বৃন্দ’-এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?
ক পক্ষী খ টাক গ ছাত্র ঘ পর্বত
১৪.কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয়?
ক নিচয় খ মালা গ গুলো ঘ মন্ডলী
১৫.কিসের ভেদে ক্রিয়ার রুপের কোন পার্থক্য হয় না?
ক বচনভেদে খ বর্ণনাভেদে
গ অর্থভেদে ঘ প্রয়োগভেদে
১৬.মালা, দাম, রাজি, রাশি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ কোন জাতীয় শব্দের বহুবচনে ব্যবহূত হয়?
ক উন্নত প্রাণিবাচক
খ প্রাণী ও অপ্রাণিবাচক
গ ভাববাচক
ঘ অপ্রাণীবাচক
১৭.খাঁটি বাংলা শব্দের বহুবচনে এবং চলিতরীতিতে কোন প্রত্যয়গুলো ব্যবহূত হয়?
ক গণ, সব, বৃন্দ খ এরা, নিকর, গুলি
গ বর্ণ, সকল, দের ঘ রা, গুলো, দের
উত্তরমালা:
১ ক২ ঘ৩ খ ৪ গ৫ ক৬ ঘ ৭খ৮
গ৯ ক১০ ঘ১১ খ১২ গ১৩ গ১৪ গ ১৫ ক১৬ ঘ ১৭ ঘ
ইসলাম শিক্ষা
মিজানুর রহমান,সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
মডেল প্রশ্ন
ক- অংশ
১। রশিদ সাহেব একজন নিষ্ঠাবান বিচারক। তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। বিচারের ক্ষেত্রে কোনো রকম পক্ষপাতিত্বের আশ্রয় নেন না। এজন্য তার চাকরি জীবনে সুনাম-সুখ্যাতি অর্জন করেছেন। তার ন্যায় বিচারের জন্য সবাই তাকে পছন্দ করে। তিনি আল্লাহর ভয়ে, আখিরাতে জান্নাত লাভের আশায় সততা ও ন্যায় পরায়ণতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি পরকালের জান্নাত ও জাহান্নামে বিশ্বাসী। তিনি বিশ্বাস করেন আখিরাতে বিশ্বাসীদের জন্য রয়েছে কল্যাণ ও অবিশ্বাসীদের জন্য রয়েছে শাস্তি।
ক. আখিরাত কী? ১
খ. জান্নাত বলতে কী বোঝায়? ২
গ. আখিরাতে বিশ্বাস কীভাবে রশিদ সাহেবকে ন্যায় বিচারে অনুপ্রেরণা যুগিয়েছে বুঝিয়ে
লেখো। ৩
ঘ. ‘আখিরাতে বিশ্বাসীদের জন্য রয়েছে কল্যাণ ও অবিশ্বাসীদের জন্য রয়েছে শাস্তি।’
উদ্দীপকের এ উক্তিটির যথার্থতা মূল্যায়ণ করো। ৪
২। জহিরুল ইসলাম একজন পুলিশ কর্মকর্তা। সে উর্দ্ধতন অফিসারের নির্দেশমতো ফাইল আটকিয়ে মোটা অংশের অর্থ উপার্জন করে। এভাবে অর্জিত অর্থ অফিসারকে দেয় এবং নিজেও রাখে। এমনিভাবে অর্থ উপার্জনকে সে অন্যায় মনে করে না। অথচ আল্লাহ পাক হালাল রুজি রোজগারের কথা বলেছেন।
ক. হালাল বায়্যিন অর্থ কী? ১
খ. হারাম বলতে কী বোঝায়? ২
গ. জহিরুল ইসলামের অর্থ উপার্জন ইসলামের দৃষ্টিতে হালাল হয়েছে কিনা ব্যাখ্যা করো। ৩
ঘ. কুরআনের দৃষ্টিতে মানবজীবনে হালাল ও হারামের প্রভাব বিশ্লেষণ করো। ৪
৩। নাবিল তার দালানের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বালি, সিমেন্ট, খোয়ার সাথে তাবিজ ভর্তি একটি কাচের শিশি রেখে বললো, এটা ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ থেকে দালানটিকে রক্ষা করবে। তাওহিদে বিশ্বাসের পরিপন্থী এটি।
ক. তাওহিদ কী? ১
খ. ব্যক্তি জীবনে তাওহিদে বিশ্বাসের প্রভাব ব্যাখ্যা করো? ২
গ. উদ্দীপকে বর্ণিত নাবিলের কাজটি কীভাবে তাওহিদে পরিপন্থী হয়েছে বুঝিয়ে লিখো। ৩
ঘ. ‘আল্লাহর প্রতি বিশ্বাসের মূল হলো তাওহিদ’ উক্তিটি বিশ্লেষণ করো। ৪
৪। মিজান ও রফিক দুই ভাই। দুজনই নিয়মিত নামাজ আদায় করে। কিন্তু রফিক শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে না। রফিক কুরআন তিলাওয়াত করার আগ্রহ প্রকাশ করলে মিজান বললো, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ছাড়া নামাজ হয় না। আর কুরআন তিলাওয়াত হলো উত্তম ইবাদাত।
ক. তিলাওয়াত অর্থ কী? ১
খ. কুরআন তিলাওয়াত কেন
উত্তম ইবাদাত? ২
গ. রফিককে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে হলে কী কী ব্যবস্থা নিতে হবে? ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত কুরআন তিলাওয়াত উত্তম ইবাদাত এর আলোকে কুরআন তিলাওয়াতের
গুরুত্ব ও ফজিলত বর্ণনা করো। ৪
পরবর্তী অংশ আগামীকাল
