Aquarius
[ জানুয়ারি ২০-ফেব্রুয়ারি ১৮ ]
শাসক গ্রহ :শনি ও ইউরেনাস।
সংখ্যা :৮ ও ৪।
বৈশিষ্ট্য :বাতাস।
রং : নীল, সবুজ ও বেগুনী।
রত্ন :ইন্দ্রনীলা, গোমেদ।
ধাতু :সোনা, রুপা, হোয়াইট গোল্ড।
দিন :শনি ও রবিবার।
কুম্ভ ব্যক্তিত্ব
মাইকেল মধুসূদন দত্ত, আব্রাহাম লিংকন, রোনাল্ড রিগান, জুলভার্ন, অলিবার রিড, চার্লস ডারউইন, নরম্যান মেইলার, সুভাষ বসু, মোজার্ট, তিতুমীর, স্বামী বিবেকানন্দ, গ্যালিলিও, টমাস এডিসন।
জে নে নি ন আ প নি কে ম ন কু ম্ভ ?
যদি ভালো বন্ধু খুঁজে থাকেন, তাহলে রাশি মিলিয়ে একজন কুম্ভর সাথে বন্ধুত্ব গড়ে তুলুন। একটু আলসে হলেও বন্ধুর প্রয়োজনে এই মানুষটি তার সব সুখ আহ্লাদ ভুলে যেতে প্রস্তুত। কুম্ভ জাতকদের মনোযোগী হয়ে ওঠার ক্ষমতা সত্যিই অসাধারণ। তাদের চারপাশে কী ঘটছে না ঘটছে সবকিছুই তারা চাইলেই তাদের রাডারে ধরা পড়ে। তারা কোনো আলোচনা চালিয়ে যেতে যেতেই পাশ্ববর্তী কক্ষে কী ঘটছে না ঘটছে সবকিছু সম্পর্কেই সজাগ থাকতে পারে অবশ্য যদি তাদের ইচ্ছে হয়। কখনও কখনও আপনি হয়তো গাল দিয়ে বলবেন যে কুম্ভটি আপনার একটা কথাও কানে তোলেনি, কিন্তু পরদিন টেপরেকর্ডারের মতোই আপনি যা যা বলেছিলেন সব কথা সে আপনাকে শুনিয়ে দিতে পারবে।
কুম্ভ জাতক বা জাতিকা যাই চিন্তা করে সেসবের সাথে ভবিষ্যতের কোনো না কোনো যোগাযোগ রয়েছে। ইউরেনাস শাসিতদের অজানা ব্যাপার বুঝে নেবার অদ্ভুত ক্ষমতা এবং রহস্যাবৃত গোপনীয়তাগুলো জেনে ফেলার ক্ষমতা রয়েছে। তারা তাদের অনুমান দিয়েই এসব বুঝে নিতে পারে। আর অনুমানশক্তি তাদের মধ্যে একধরনের পূর্ব উপলব্ধির জন্ম দিয়ে দেয়। কোন কিছু ঠিকমতো জানার পর সেটাতে বিশ্বাস বা আস্থা আনা সহজ, কিন্তু কুম্ভদের লক্ষ্য যদিও ভবিষ্যতের কোনো অস্থির নীলাকাশের দিকে, তবুও তারা বাস্তববাদী।
বন্ধুদের প্রতি বাত্সল্য ছাড়া তাদের তেমন ঘনিষ্ঠ কেউ নেই বললেই চলে। গুণের সমাবেশ না দেখে তারা বরং বন্ধুদের সংখ্যার দিকেই বেশি মনোযোগী। এবং একটা নির্দিষ্ট সময়ের বেশি কোনো সম্পর্কেই তাদের স্থায়িত্ব থাকে না। একজন বা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথে সময় অতিবাহন করার মতো সময় তার নেই, যেখানে এত শত শত নতুন বন্ধুর দিকে তার ঝোঁক লেগে আছে। এ রকম একজন নৈর্ব্যক্তিক মানুষের কাছে আবেগের কোনো মূল্য রয়েছে কিনা তাতে দ্বন্দ্ব থেকেই যায়। তবে আপনি যদি তার হূদয়ের অতলে দাগ কাটতে পারেন সেক্ষেত্রে সে হয়তো তার এই নতুন নতুন বন্ধু তৈরির স্বভাব ঠিক হয়ে যাবে।
কুম্ভদের সাথে পরিকল্পনা করা খুব কঠিন। কারণ এরা কোনো কিছু এত সুদূরে চিন্তা করে পরিকল্পনা করে যে তার উপরে আস্থা আনা কঠিন হয়। তাই অনেক বন্ধু থাকার পরেও কুম্ভ তার বন্ধুদের সাথে মিলে কোনোকিছু করতে পরে না।
কুম্ভরা মিথ্যাচার এবং প্রতারণা ঘৃণা করে এবং তারা ধার দেওয়া এবং নেওয়াও অপছন্দ করে। তারা আপনাকে টাকা উপহার হিসেবে দিতে পারে, কিন্তু তাদের কাছে টাকা ধার চেয়ে লাভ হবে না। মানুষের ব্যাপারে আস্থাটা কুম্ভদের মধ্যে স্বভাবসুলভভাবে উদিত হয় এমন ভাবার কোনো কারণ নেই, অন্তত যতক্ষণ না সে খুঁটিয়ে খুঁটিয়ে কাউকে যাচাই করে নিচ্ছে, এবং পারলে তার অন্তরটাকেও বুঝতে পারছে ততক্ষণ। প্রতিটি শব্দ এবং আচরণের প্রতিই কুম্ভর এই সূক্ষ্ম নিরীক্ষা হয়তো আপনাকে খুবই বিরক্ত করে তুলবে।
তবে শেষটায় একটা কথা বলি, আব্রাহাম লিংকন তার নিজের মৃত্যুর উপলব্ধিটা আগেভাগেই কয়েকবার পেয়েছেন এবং চমকে দেবার মতো সম্ভাব্য মৃত্যুর বর্ণনাও দিয়েছেন। প্রায় প্রতিটি কুম্ভরই একদম মৌলিক একটি সংবেদনশীল বৈশিষ্ট্য রয়েছে যেটা আপনার গোপনতম ইচ্ছাটিও তার কাছে প্রকাশিত করে ফেলে। আপনার সাথে কথা না বলেই সে বুঝতে পারবে আপনার মধ্যে কোনো একটা কিছুর গভীর প্রয়োজন রয়েছে, যেটা হয়তো আপনার নিজের কাছেও অস্পষ্ট।
বি শে ষ জ্ঞে র চো খে কে ম ন যা বে আ প না র ২ ০ ১ ৩
বায়ুরাশি কুম্ভের শাসকগ্রহ প্রাচ্যমতে শনি ও প্রাশ্চাত্য মতে ইউরেনাস। ভারতীয় জ্যোতিষীরা কুম্ভকে শনির আনন্দভবন মনে করে। শনি এবং ইউরেনাস দুটি গ্রহের প্রভাবই কুম্ভ রাশিতে রয়েছে। কুম্ভরাশির জাতক/জাতিকার জীবনে নানা অপ্রত্যাশিত ঘটনার প্রাবল্য থাকে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের প্রত্যাশার সাথে প্রাপ্তি মিলে না। কখনও কখনও প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পারে না। কখনও আবার প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি হয়। ২০১৩ সালে কুম্ভরাশিতে নেপচুন অবস্থান করার ফলে শরীর-স্বাস্থ্য তেমন একটা ভালো যাবে না। পুরোনো কোনো রোগের জন্য শয্যাশায়ীও হতে পারেন। হজমের গণ্ডগোল, মাথার যন্ত্রণা ও শ্লেষ্মা জাতীয় পীড়ায় কষ্ট পেতে পারেন। রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। সুতরাং বছরের শুরু থেকেই শরীরের প্রতি যত্নশীল হোন এবং সামান্য অসুস্থতাকেও অবহেলা করবেন না। বিদ্যার্থীদের জন্য বছরটি শুভ। শিক্ষার্থীরা এ বছর একটু মনোযোগী হলেই পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল লাভে সক্ষম হবেন। চিকিত্সাশাস্ত্র, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার প্রভৃতি বিষয়ের শিক্ষার্থীরা সাফল্যকে করায়ত্ত করতে পারবেন বলে আশা করা যায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন।
আপনার সন্তানরাও শিক্ষায় সাফল্য লাভ করবে বলে আশা করা যায়। তাদেরকে সঠিকভাবে পরিচালনার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে অনেকের সাথেই আপনার মতবিরোধ সৃষ্টি হতে পারে। মা-বাবা এমনকি স্ত্রীর সাথেও মতানৈক্যের আশঙ্কা আছে। বন্ধু ও আত্মীয়দের ভেতরে কেউ কেউ বিরোধের আগুনে বাতাস দেওয়ার চেষ্টা করবে। সর্তক থাকুন।
চাকরিজীবীদের জন্য বছরটি শুভ। প্রশাসনিক কাজে সম্পৃক্ত ব্যক্তিরা নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবার সুযোগ পাবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সাফল্য পেতে পারেন। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। ২০১৩ সালেও আপনার জীবনে বেশ ক’টি অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এটা ভালো-খারাপ দুদিকেই হতে পারে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই।
