বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ১৯:২৯
হিমন এডওয়ার্ড গমেজ সহকারী শিক্ষক সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানবে। ২০১৩ সালে যারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য বছরের প্রথম দিনে আবারও অগ্রিম সাফল্যের শুভেচ্ছা। সঠিকভাবে ১১টি মাস যদি তোমাদের পাঠ্য বইগুলো অধ্যয়ন কর তবে সফল হবেই। নতুন বছর এবং নতুন বই তাই ভয় পাবার কিছু নাই। তোমাদের জন্য যে পাঠ্য বইগুলো আজ হাতে তুলে দেওয়া হবে এতে একদিকে তোমাদের জন্য যেমন আনন্দ বয়ে নিয়ে আসবে অন্য দিকে তেমনি যুগের সাথে তালমিলিয়ে জ্ঞান অজর্নের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে। পূর্বের পরিবেশ পরিচিতি সমাজ বইটি এবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় নামে প্রবর্তন করা হয়েছে। তোমাদের হাতে যে পাঠ্য বই তুলে দেওয়া হচ্ছে তা মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন এই বইগুলো তোমাদের বয়স ও মেধা অনুযায়ী তৈরী করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৩ সালে মান আরও উন্নত করার লক্ষ্যে এই বইগুলো প্রকাশ করা হয়েছে। বইগুলো সহজ, সুন্দর ও আকর্ষনীয় করেই তৈরি করা হয়েছে। তাই নতুন পাঠ্যবই নিয়ে উত্কণ্ঠার কিছু নেই। শুধু প্রয়োজন নিয়মিত অনুশীলন। গত বছর শুধু ১০ নম্বরের যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ছিল। আশাকরি ২০১৩ সালেও কাঠামোবদ্ধ যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে। তাই পাঠ্য বইগুলো ভাল করে অধ্যয়নের কোনো বিকল্প নেই। গাইড নির্ভর না হয়ে শুধু পাঠ্যবইটি ভাল ভাবে পড়লে তোমাদের সর্বোচ্চ সাাফল্য আসবে বলে আমি মনে করি। তাই বছরের শুরু দিন থেকে ১১টি মাস নিয়মিত ও ধারাবাহিক পড়াশুনা করতে হবে। তোমাদের সাফল্য অজর্েন আমরা শিক্ষকরা সব সময় তোমাদের পাশে আছি। জ্ঞান তখনিই সঠিকভাবে বিকশিত হবে যখন তুমি মনে প্রাণে বিশ্বাস করবে যে, এই বিষয়ে যে কোনো সমস্যাই তুমি সমাধান করতে পারবে।