ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন শেখ ফজলে ফাহিম। তিনি সংগঠনটির ২২তম সভাপতি। সংগঠনটির নতুন নির্বাচিত ৭১ জন পরিচালকের ভোটে গতকাল তিনি সভাপতি নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি গতকাল এ ফল ঘোষণা করেন। সংগঠনটির বিদায়ী সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হবেন ফাহিম। ফাহিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের পুত্র। এছাড়া সংগঠনটির সহ-সভাপতি পদ দুজন থেকে বাড়িয়ে সাতজনে উন্নীত করা হয়েছে।
