স্রেফ শক্তি আর বডি ফিটনেস দিয়েও যে কতোরকমের রেকর্ড গড়া যায় তার সবচাইতে বড় প্রমাণ নিঃসন্দেহে নিউইয়র্কের অসওয়েগো শহরের বব নাটোলি। নানা কসরত আর কৌশলে নিজের শক্তির পরীক্ষা দিয়ে বব গেল ছয় বছরে ষষ্ঠ বারের মতো গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম ওঠালেন যার মধ্যে সর্বশেষ তিনটি সাফল্য এসেছে গত এক বছরে। আর সর্বশেষ যে রেকর্ডটি দিয়ে বব গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন সেটি হলো হাত সামনের দিকে সোজা রেখে বারবেলের মাধ্যমে সবচেয়ে বেশি ওজন তোলার রেকর্ড। এই রেকর্ডটি গড়ার পথে বব মাত্র এক ঘণ্টা সময়ে ‘বারবেল আপরাইট রো’র মাধ্যমে উত্তোলন করেন ৫১,৬৪০ পাউন্ড বা ২৩,৪২৩.৫১ কেজি।
