জোকস

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:১৯
সর্দারজি বহুদিন পর রাজস্থানে তার এক বন্ধুকে ফোন করেছেন। সে সময় বন্ধুটি বাসায় ছিল না বলে তার ফোনের আনসারিং মেশিন থেকে একটি স্বয়ংক্রিয় কণ্ঠ শোনা গেল - ‘আপনি যাকে ফোন করেছেন তিনি এই মুহূর্তে বাসায় নেই। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার ফোন করুন।’ আনসারিং মেশিনের এই কথা শুনে রাগে ফোন রেখে রীতিমতো ক্ষেপে গেলেন সর্দারজি। বউকে ডেকে বললেন, ‘আমার এই বন্ধুর কতো উপকার আমি করেছি। অথচ আজ ও নিজেই ফোন ধরে আমাকে বলছে ও নাকি বাসায় নেই।’ প্রোগ্রামারের স্ত্রী :ওগো শুনছো। আমার না খুব ভয় করছে। যদি রাতে চোর আসে। প্রোগ্রামার :ক্যান? বাড়ির চারপাশে ফায়ারওয়াল এক্টিভেট করা আছে না? ভিখারি :স্যার, পাঁচটা টাকা ভিক্ষা দেন। পথচারী :আরে একটু আগেই তো তোমাকে পাঁচ টাকা দিলাম। ভিখারি :অতীতের কথা ভুলে যান। অতীত নিয়ে পড়ে আছেন বলেই তো দেশের এই অবস্থা।