মতলবে ব্যবসায়ীর লাশ উদ্ধার আটক এক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:৫৬
মতলব পৌরসভার উত্তর দীঘলদী গ্রাম থেকে শাহজাহান প্রধান (৬০) নামে এক ব্যবসায়ীর লাশ রবিবার মতলব দক্ষিণ থানা পুলিশ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যম দীঘলদী গ্রামের প্রধানীয়া বাড়ির মরহুম রহিম প্রধানিয়ার পুত্র ব্যবসায়ী শাহজাহান প্রধানকে কে বা কারা হত্যা করে একই এলাকার মারফত আলী মোল্ল¬ার বাগানের পরিত্যক্ত ভিটায় ফেলে রাখে। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। পরিবারিক সূত্রে জানা যায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনাটি ঘটিয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানায়, রাতে একই এলাকার আজম খানের স্ত্রী জমিলা বেগমকে খুনের সাথে সংশ্লিষ্টতা সন্দেহে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।