রাঙ্গামাটি প্রেসক্লাবের নতুন কমিটি

সুনীল সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
রাঙ্গামাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সংবাদের রাঙ্গামাটি প্রতিনিধি সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক পদে জনকণ্ঠের রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ আলী পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার রাঙ্গামাটি প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি পদে ইনকিলাবের রাঙ্গামাটি জেলা সংবাদদাতা সৈয়দ মাহাবুব আহামদ এবং প্রথম আলোর ফটো সাংবাদিক সুপ্রিয় চাকমা যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ জানে আলম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মনসুর আহমেদ এবং আইসিডিপির উপ-প্রকল্প পরিচালক মিন্টু বিকাশ চাকমা। এর আগে সকালে রাঙ্গামাটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে।