গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার ওপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোকমান মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি বাবুল মোশাররফ, উপজেলা প্রকৌশলী সামসুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান প্রমুখ। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আর্সেনিক মিটিগেশন কমিটির সদস্য ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
