উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে ১০ ইউপি সদস্য ছাড়াই কয়েক মাস থেকে ইউপি’র সকল উন্নয়ন কার্য্যক্রম চালাচ্ছেন চেয়ারম্যান। জানা গেছে, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাত্সহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে ১০ ইউপি সদস্য চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলমের বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে অনাস্থা প্রস্তাব আনেন। এদিকে চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিবের আর্শীবাদ নিয়ে ইউনিয়নটির জন্য বরাদ্দকৃত সকল উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সরকারি পরিপত্র অনুযায়ী ইউনিয়নটিতে কার্য্যক্রম চলছে।
