সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:৫৯
পবিপ্রবির নবনিযুক্ত ভিসি পবিপ্রবি সংবাদদাতা\ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন রবিবার পবিপ্রবি ক্যাম্পাসে আসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ভাইস-চ্যান্সেলর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে ভাইস-চ্যান্সেলর ঢাকা থেকে সড়কপথে পটুয়াখালী আসার পথে রহমতপুর এলাকায় বরিশাল বাবুগঞ্জস্থ এএনএসভিএম অনুষদের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও র্কমচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। কেন্দুয়ায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃষকদলের উদ্যোগে রবিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। উপজেলা কৃষকদলের আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মতিউর রহমান, কান্দিউড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজ্বী আব্দুল খালেক, জেলা কৃষকদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান খান বাবলু প্রমুখ। শ্রীপুরে সেনাবাহিনীর ভেটেরিনারি ক্যাম্প শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা\ রবিবার মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। শীতকালীন প্রশিক্ষণে আসা যশোর সেনানিবাসের মিলিটারি ফার্মের একটি বিশেষজ্ঞ দল এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রানিনগর প্রেসক্লাবের কমিটি গঠন রানিনগর (নওগাঁ) সংবাদদাতা\ শনিবার নওগাঁর রানিনগর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মো. সাইফুল ইসলামকে সভাপতি ও মো. ওহেদুল ইসলাম মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট ২০১৩-১৪ সালের জন্য ২ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ঈশ্বরদীতে কৃষকদের মিলনমেলা ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা\ ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড়ে বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির কার্যালয় প্রাঙ্গণে রবিবার জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ কৃষক, সংগঠক ও কৃষি গবেষকদের সম্মেলন-২০১২ অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগত কৃষক, সংগঠক, কৃষিবিদ ও কৃষি গবেষকদের মিলনমেলায় পরিণত হয়। জাতীয় কৃষকদের সম্মেলনে জাপানের জাইকার উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন। বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির সভাপতি সম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মনজুর হোসেন। কুয়েত প্রবাসি ঢাকায় নিখোঁজ জীবননগর সংবাদদাতা\ জীবননগর শহরতলীর ইসলামপুরের বাসিন্দা কুয়েত প্রবাসী আব্দুর রশিদ (৪৩) প্রবাসে ফিরে যাওয়ার জন্য ঢাকাতে বিমানের টিকিট কনফার্ম করতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ ২৩ দিনেও তার কোন খবর না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে দীর্ঘদিন ধরে সপরিবারে কুয়েত প্রবাসী আব্দুর রশিদের রবিবার ছিল কুয়েত ফিরে যাওয়ার ভিসার মেয়াদের শেষ দিন। লালমনিরহাটে সহিংসতা প্রতিরোধে সেমিনার লালমনিরহাট প্রতিনিধি \ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রংপুর বিভাগীয় মিডিয়া ফোরাম সেমিনার ও রিভিউ মিটিং সোমবার সকালে লালমনিরহাট সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার নারায়ণ চন্দ্র বর্মা। বোদায় বীজ মনিটরিং কমিটির সভা বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ বোদা উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভা সোমবার উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এনামুল হক,বিএফএ-এর প্রতিনিধি উত্তম কুমার মজুমদার ও প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। দুমকীতে আই.সি.এম কৃষক ক্লাবের সভা দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকী উপজেলার পশ্চিম দুমকী আই.সি.এম কৃষক ক্লাবের সভা দুমকী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সম্মুখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মশিউর রহমানসহ ২৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন। আদমদীঘিতে পল্লী সমাজ প্রধানদের সভা আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা\ সোমবার আদমদীঘি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ব্র্যাক ইউনিয়ন পল্লী সমাজ প্রধানদের সভা অনুষ্ঠিত হয়। সমাজ প্রধান ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফি আহম্মেদ আচ্চু। বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা সিনিয়র ম্যানেজার আনিছুর রহমান, ইউপি সদস্য আকবর আলী। নবীনগরে সাংস্কৃতিক সংগঠনের কমিটি গঠন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ উপজেলায় রবিবার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মেঠোপথ’ এর কার্যালয়ে নতুন কমিটি গঠন করা হয়। সাইফুল ইসলাম হকির সভাপতিত্বে বক্তব্য রাখেন মফিজুর রহমান মুকুল, কাওসার আলম ভুঁইয়া, কামাল সওদাগর, জিয়াউদ্দিন মুকুল, মোহসিনা খানম, প্রভাষক ইব্রাহিম খলিল, মাসুদ রানা, অঞ্জন দাস, মুন্না আক্তার, মোবারক হোসেন, তানভীর উদ্দিন মৃধা, জামাল উদ্দিন, সুভাস সূত্রধর প্রমুখ। কটিয়াদীতে ব্র্যাকের অ্যাডভোকেসি সভা কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কটিয়াদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে রবিবার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী শীর্ষক বিষয়ে উপজেলা এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর, বিশেষ অতিথি ছিলেন ইউএনও ফারাহ্ গুল নিঝুম। জগন্নাথপুরে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ জগন্নাথপুরে এক স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আলমগীর হোসেন নামের এক যুবককে ১ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২মাসের কারাদণ্ড দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ এ দণ্ডাদেশ প্রদান করেন। ছাগলনাইয়ায় অ্যাডভোকেসি সভা ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা\ পরিবার পরিকল্পনা মা-শিশু স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে রবিবার উপজেলা সভাকক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবু আহাম্মদ ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার রুমা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল কাদির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইউছুপ চৌধুরী। কটিয়াদীতে সাহিত্যপত্রের মোড়ক উন্মোচন কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের রিয়াজ ভবনে সোমবার কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে বিজয় মাস উপলক্ষে সাহিত্যপত্রের মোড়ক উন্মোচন ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। সাহিত্যপত্রের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার(ভূমি) কবি জাকির জাফরান। নববর্ষে কুলাউড়ায় ব্যতিক্রমী কর্মসূচি কুলাউড়া সংবাদদাতা\ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে জীন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী স্বেচ্ছাশ্রমে নিজ এলাকাকে আবর্জনামুক্ত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছেন। তার এলাকার যুবকদেরকে সংগঠিত করে “ক্লিন বাংলাদেশ” ব্যানারে মঙ্গলবার শমসেরনগর শহরকে আবর্জনামুক্ত করার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন। নেত্রকোনায় নারী প্রগতি সংঘের মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি\ সার্বজনীন উত্তরাধিকার আইন প্রণয়নের দাবিতে গতকাল সোমবার নেত্রকোনা জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে নারী প্রগতি সংঘের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৫ দফা দাবি জানিয়ে বক্তব্য রাখেন নারী নেত্রী তাহেজা বেগম, অধ্যাপক মতীন্দ্র সরকার, রাইসা আমজাদ লিলি, জেলা ব্র্যাক প্রতিনিধি মিজানুর রহমান। মধুখালীতে সমবায় বাজার উদ্বোধন মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ রবিবার ফরিদপুরের মধুখালীতে সমবায় বাজার উদ্বোধন করা হয়েছে । গাজনা আশাপুর আদর্শ ইউনিয়ন সমবায় সমিতির পরিচালনা পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া। কিশোরগঞ্জে ব্র্যাকের অ্যাডভোকেসি সভা কিশোরগঞ্জ প্রতিনিধি\ সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ক উপজেলা অ্যাডভোকেসি সভা হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি এই কর্মশালার আয়োজন করে। সদর উপজেলা চেয়ারম্যান ডা. মো. আব্দুল হাই আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন। আলেচনায় অংশ নেন উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ সেলিম কবীর, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন নাহার। কাউখালীতে প্রশিক্ষণ কর্মশালা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ কাউখালীতে বেসরকারি সংস্থা (আশার) উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আশা কার্যালয়ে এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন আশার জেলা ম্যানেজার মো. নাছিরউদ্দিন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর মো. আল-মামুন। চাটখিল আনসার ভিডিপি সমাবেশ চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী জেলার চাটখিলের ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নূরনবীর তত্ত্বাবধানে রবিবার আনসার ভিডিপির সমাবেশ ইউপি চেয়ারম্যান শহীদ উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিপির জেলা কমাডেন্ট আব্দুল মান্নান। মিঠাপুকুরে ইউপিজিপি-এর অবহিতকরণ সভা মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ রবিবার মিঠাপুকুর উপজেলা পরিষদ সভাকক্ষে মিঠাপুকুর উপজেলা প্রশাসন, মিঠাপুকুর ও ইউনিয়ন পরিষদ গভার্ন্যান্স প্রজেক্ট, রংপুর-এর আয়োজনে ইউনিয়ন পরিষদ গভার্ন্যান্স (ইউপিজিপি)-এর উপরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সোমবার মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের আহবানে মেহেরপুরের সাংবাদিকরা মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। রাবি আইবিএস-এ নারী নিয়ে কর্মশালা রাজশাহী অফিস রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের ইআরসি-আইবিএস ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) যৌথ উদ্যোগে রবিবার নারী বিষয়ে বক্তৃতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের সহায়তায় এ বক্তৃতায় ‘উইমেন এ্যাক্রোস বর্ডাস:সোর্সেস অব ওয়েলথ্ অর মোরাল ডিজঅর্ডার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী থেরেসে ব্লাঁসে।