শেরপুরে বাঙ্গালী নদী দূষণমুক্ত রাখার দাবিতে মানববন্ধন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২১:০১
বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীতে কল-কারখানার বর্জ্য ফেলার উদ্যোগ রোধে এক মানববন্ধন করেছে এলাকাবাসী। শেরপুর উপজেলা ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বাসিন্দারা গতকাল সোমবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বাঙ্গালী নদী দূষণ মুক্ত রাখার জন্য আবেদনপত্র প্রদান করে। শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকার বাসিন্দা জীব সংরক্ষণ ও পরিবেশকর্মী মোঃ আব্দুর রাজ্জাক নাসিমের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম বেলাল হোসেন, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন,শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সিনিয়র সাংবাদিক আশরাফুল আলম পূরণ, সুঘাট ইউনিয়নের বাসিন্দা গোলাম মোস্তফা সেলিম, চান্দাইকোনা ডিগ্রি কলেজের প্রো-ভিসি চঞ্চল কুন্ডু প্রমুখ।