সুন্দর আগামীর জন্য পরিকল্পিত পরিবার গঠনের লক্ষ্যে প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গতকাল সোমবার নেত্রকোনায় ৪০ কিলেমিটার দীর্ঘ রোড শো অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদের নেতৃত্বে রোড শো নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ বাজার থেকে শুরু হয়ে নেত্রকোনা শহরের মধ্য দিয়ে ঠাকুরাকোনা বাজার ঘুরে নেত্রকোনায় এসে সমাপ্ত হয়। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, সিভিল সার্জন ডা. সাহিদ উদ্দিন আহমেদ স্বপন, এডিসি (রাজস্ব) নাজমুন্নাহার মান্নু, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম আজম, সহকারী পরিচালক ডা. ফারুক এবং ডা. মাহবুবুর রহমান।
