সোমবার দুপুরে জেলার পানছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার ছিঁড়ে আওয়ামী যুবলীগের পোস্টার লাগানোকে কেন্দ্র করে উপজেলা বি.এন.পি কার্যালয়ে ছাত্রদলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল পানছড়ির জিরো পয়েন্ট এলাকায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার ছিঁড়ে ফেলে দিয়ে ভাইবোনছড়া যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলের পোস্টার লাগিয়েছে যুবলীগের কর্মীরা বলে ছাত্রদল কর্মীরা অভিযোগ করেন। এ নিয়ে ছাত্রদলের সভাপতি নূরুল কায়েশ শিমুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
