মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২২:২৮

দ্বিজবর দাসগুপ্ত

দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি পিনাকি দাসগুপ্তের পিতা ও বাগেরহাট জজ কোর্টের সাবেক আইনজীবী দ্বিজবর দাসগুপ্তের আজ মঙ্গলবার ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার আত্মার  শান্তি কামনায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটির বাসভবনে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। দ্বিজবর দাসের পরিবারের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

কাজী আব্দুল মতিন

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আলহাজ কাজী মিজানুর রহমান মিন্টোর পিতা ঢাকা ওয়াসার সাবেক কর্মকর্তা বরিশালের মুলাদী উপজেলার মরহুম কাজী আব্দুল মতিনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মুলাদী ও বাবুগঞ্জের বিভিন্ন এতিমখানায় কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।