সংসদ সচিবালয়ের অনুরোধে সংসদ ভবনের সামনে পথচারীদের জন্য সেতু হবে— এই উদ্যোগ নেয়ার খবর সচেতন সবাইকে বিস্মিত করেছে। জাতীয় সংসদ অমর স্থপতি লুই কানের বিশ্বসেরা স্থাপনা। এই সড়ক-সেতু নির্মিত হলে লুই কানের নকশাবহির্ভূতই হবে না, রাজধানীর সৌন্দর্যও নষ্ট হবে। বিপুল জনসংখ্যা আর জমির সংকট ঢাকা শহরকে ক্রমেই ঘিঞ্জি বানিয়ে ফেলছে। তাই পরিকল্পনা করে কাজ করার বিষয়ে আমাদের সবচেয়ে মনোযোগী হওয়া দরকার। আশা করি এই সেতু নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা হবে।
জাহেদুর রহমান ইকবাল,
৫৫ পুরানা পল্টন,
ঢাকা ১০০০।
