শোক সংবাদ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২২:২৮

মো. খোরশেদ আলম

ফেনী জেলাধীন ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর খানবাড়ী নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ঢাকাস্থ আনন্দপুর ঐক্য ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম খান (৪৫) গত ২৮ এপ্রিল রবিবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ২ মেয়ে ও এক ছেলে রেখে যান। খোরশেদ আলম খান দৈনিক ইত্তেফাক কম্পিউটার বিভাগের মোঃ কামাল উদ্দিন খানের চাচা। তার মৃত্যুতে ঢাকাস্থ আনন্দপুর ঐক্য ফোরামের সকল সদস্য গভীর শোক জানিয়েছেন।

কাজী সেরাজুল হক

দি ডেইলি অবজারভারের গাজীপুর প্রতিনিধি কাজী মোসাদ্দেক হোসেনের পিতা কাজী সেরাজুল হক শনিবার দিবাগত রাত ২টার সময় বার্ধক্যজনিত কারণে পাবনা জেলার সুজানগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৫ কন্যা, নাতি-নাতনি এবং আত্মীয়-স্বজন রেখে যান। রবিবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

শাহ্দা নূর

মিসেস শাহ্দা নূর হূদরোগে আক্রান্ত হয়ে গত ২৬শে এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি. ..রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দুই ছেলে শাহাদ জামান, খালেদ জামান, একমাত্র মেয়ে শায়লা খান এবং ছয় নাতি-নাতনি রেখে যান। আগামীকাল বুধবার বাদ আছর মরহুমার বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।