নিয়োগ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২২:৩০

সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি: ৩১/০৩/১৯ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীর পরিবর্তে শূন্যপদে নিরাপত্তা কর্মী একজন এবং সৃষ্টপদে পরিচ্ছন্নতা কর্মী একজন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রধান শিক্ষক নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়, আশুলিয়া, সাভার, ঢাকা বরাবর পৌঁছাতে হবে। প্রধান শিক্ষক, ০১৯১৫৬০২১৬৮।        সিকে-১১৭১

নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ বেসরকারী শিক্ষক-কর্মচারী নিয়োগ বিধি-১৮ নীতিমালা অনুযায়ী অবসরজনিত শূন্য পদে সহকারী প্রধান শিক্ষক ও শূন্য পদে নৈশ প্রহরী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি ছবি, সহকারী প্রধান শিক্ষকের ক্ষেত্রে ৫০০ টাকা এবং দপ্তরী পদের প্রার্থীদের ৩০০ টাকার পে-অর্ডারসহ স্বহস্তে লিখিত আবেদন প্রধান শিক্ষক, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সদর, রাঙ্গামাটি বরাবরে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে। -প্রধান শিক্ষক/সদস্য সচিব। সিকে-১১৭৯

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক হোসেনপুর এসপি ইউনিয়ন ডিগ্রি কলেজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ-১৪০০-এ ডিগ্রি অধিভুক্ত শূন্য পদে বাংলা, সমাজকর্ম এবং সৃষ্টপদে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিংয়ে নিবন্ধনধারী একজন করে প্রভাষক এবং এমপিওভুক্ত শূন্যপদে একজন আয়া নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৪/০৫/১৯ইং। -অধ্যক্ষ, ০১৮১৭৬০৯৬১০ (অফিস)। সিএম-৬৯৫