প্রশ্নোত্তরে কুইজ :বিষয় বাংলাদেশ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ১৯:৪৩
প্রশ্ন:১। মুক্তিযুদ্ধে ‘এস’ ফোর্সের প্রধান কে ছিলেন? ২। বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি? ৩। বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গ ও আসামের রাজধানী কোথায় ছিল? ৪। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন? ৫। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? ৬। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? ৭। বাংলাদেশের জাতীয় খেলা কি? ৮। বাংলাদেশ কত সালে আই.সি.সি. ক্রিকেট চ্যাম্পিয়ন হয়? ৯। কার বিশ্বাসঘাতকতায় বাংলার স্বাধীনতা বিলুপ্ত হয়েছিল? ১০। কোন শাসকেরা বাংলার সম্পদ দুু’শ বছর লুট করেছে? ১১। কোন শাসকরা ধর্মের নামে বাঙালীদের শোষণ ও নারী নির্যাতন চালিয়েছিল? ১২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পূর্ব পুরুষরা কোথাকার অধিবাসী ছিলেন? ১৩। অবিভক্ত বাংলার কোন প্রধানমন্ত্রীর পথ আগলিয়ে কিশোর শেখ মুজিব স্কুল হোস্টেলের ছাদ মেরামত করিয়েছিলেন? ১৪। কিশোর শেখ মুজিব ঢাকার কোন ক্লাবে ফুটবল খেলতেন? ১৫। কিশোর শেখ মুজিব কেন প্রথম জেলে গিয়েছিলেন? ১৬। ভারত বর্ষের স্বাধীনতা আন্দোলনের কোন নেতা বঙ্গবন্ধুর প্রিয় ব্যক্তিত্ব ছিলেন? ১৭। বঙ্গবন্ধুকে কেন ১৯৪৮ সালের ১১ মার্চ বন্দী করা হয়েছিল? ১৮। পাকিস্তানের কোন গভর্নর বলেছিলেন, ‘পূর্ব পাকিস্তানের মানুষ চাই না, মাটি চাই’? ১৯। রক্তের দাগ এখনও শুকায়নি শহীদের রক্ত মাড়িয়ে জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেব না, — একথা কোন নেতা বলেছিলেন? গ্রন্থনা :বুলবুল-এ-জাফর (উত্তর আগামী সংখ্যায়)