আজ ১৯ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৯ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শনি। আপনার শুভসংখ্যা ২ ও ৮। শুভবার:শনি ও সোমবার। শুভরত্ন:নীলা ও চন্দ্রকান্ত মণি।
প্রকৃতিগতভাবে আপনার: সৃজনশীল, ভদ্র, অনুভূতি প্রবণ ও বিনয়ী। আপনার কল্পনার সাথে আছে ইনটুইশন। আপনি মেধাবী আর কর্তব্যে সিরিয়াস। সৌন্দর্য ও নোংরামি সহজেই আপনার উপর ছাপ ফেলে। বাধা ও বিরোধিতা আপনাকে সহজেই সংকুচিত করতে পারে। যে কোনো অভদ্র বা রূঢ় আচরণ আপনাকে সহজেই মনক্ষুণ্ন করতে পারে। বাস্তব বিচার-বিশ্লেষণের চেয়ে ইনটুইশন আপনার বড় শক্তি। ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হলে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথা শিল্পী আইসাক আজিমভ, ড. মিজানুর রহামন শেলী, কবি আহসান হাবিব, শওকত ওসমান, শাহনাজ রহমান উল্লাহ, আ. স. ম. আব্দুল রব, অমেলেন্দু দে, মহিউদ্দিন শাকের।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কোনো বন্ধুর সাথে মত বিরোধ ঘটতে পারে। বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। অহেতুক ঝুঁকি নিবেন না। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। পার্টনারের সাথে সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। বাহুল্য ব্যয় পরিহার করার চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ পরিশ্রম বৃদ্ধি পাবে। কর্ম পরিবেশ অনুকূলে থাকবে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবেন। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ প্রণয় সংক্রান্ত বিষয়ের জন্য দিনটি শুভ নয়। রোমাটিক বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কাউকে ধারকর্জ দিবেন না। কোনো বিশিষ্ট ব্যক্তির আনুকূল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসা উন্নয়নে একাধিক সুযোগ হাতে আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। শরীর ভালো থাকবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। জমিজমা নিয়ে কোনো ধরনের সমস্যা হতে পারে। মাতৃ স্বাস্থ্য ভালো যাবে না। পারিপার্শ্বিক কারণে মন উদ্বিগ্ন থাকবে। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। আজ কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ প্রচেষ্টা বা পরিশ্রমে সাফল্য আসতে পারে। কাজের স্বীকৃতি পাবেন। পারিবারিক শান্তি অক্ষুণ্ন থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে বলে আশা করা যায়। অর্থ উপার্জনে সুযোগ আসবে। পাওনা টাকা আদায়ে জোরদার হোন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যবসা সম্প্রসারণে সুযোগ পেতে পারেন। প্রয়োজনে আরো বিনিয়োগ করুন। কোনো আত্মীয়ের কাছ হতে আর্থিক সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য কাজে লাগানোর চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। জনসংযোগে সুফল পাবেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। শিল্পী সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক ভালো যেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দিনটি শুভ সম্ভাবনাময়। পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগদা দিন। কর্মক্ষেত্রে কারো সাথে ভুল বোঝাবুঝি হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। যাদের পরীক্ষা চলছে তারা ভেবে-চিন্তে পরীক্ষা দিন। নতুন কোনো কাজে হাত না দিলেই ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। চাকরিস্থলে কোনো পরির্বতনের যোগ আছে। রোমাঞ্চ শুভ নয়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যবসায়ি দিক ভালো যাবে। যোগাযোগ সংক্রান্ত ব্যবসায় সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে বলে আশা করা যায়। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। একটু চেষ্টা করলেই কাজকর্মে সাফল্য আসবে। মেধা ও শ্রমের সমন্বয় করুন।
