আসুস পণ্যের দেশিয় পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ৩০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হয় ৩ দিনব্যাপী ‘আসুস ইউনিভার্সিটি ক্যাম্পেইন’ শীর্ষক রোড শো। এই প্রদর্শনী উপলক্ষে উক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসুসের একটি প্যাভিলিয়ন স্থাপন করা হয়। এতে আসুস ল্যাপটপ, ই পিসি নেটবুক এবং ই প্যাড ট্যাবলেট পিসি প্রদর্শিত হয়। পণ্য প্রদর্শনীর পাশাপাশি ছিল কুইজ ও গেমিং প্রতিযোগিতা। প্রদর্শনীতে শিক্ষার্থীদের জন্য প্রতিটি পণ্যে ছিল জ্যাকেট, টেবিল ঘড়ি, ল্যাপটপ পরিস্কার সামগ্রীসহ নানা ধরনের উপহার।।
