ইন্টারনেটের ৩০ বছর

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ১৯:৫৬
আজকের প্রযুক্তি বিশ্ব যে এই অবস্থানে এসে পৌঁছেছে, তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান বোধহয় বলা যায় ইন্টারনেটের। ইন্টারনেটের কল্যাণেই আজ গোটা বিশ্ব একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। টিম বার্নস লি’র হাত ধরে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ-এর যাত্রা অনেক পরে হলেও ১৯৮৩ সালের ১ জানুয়ারি মূলত যাত্রা শুরু হয় বর্তমান ধরনের কম্পিউটার নেটওয়ার্কের। ‘প্যাকেট সুইচিং’ পদ্ধতির মাধ্যমেই মূলত স্থাপিত হয় নতুন ধরনের নেটওয়ার্ক এবং এর মাধ্যমেই যাত্রা শুরু হয় আজকের ইন্টারনেটের।