জোকস

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২০:২৬
ছাত্র :স্যার, যে কাজ আমি করিনি সেটার জন্য কী কেউ আমাকে শাস্তি দিতে পারে? শিক্ষক :না, তা কেন হবে? কোনো কাজ তুমি না করলে তার শাস্তি তুমি কেন পাবে? ছাত্র :আমিও তাই বলি। অথচ বিল্টু বলছিল আমি হোমওয়ার্ক করিনি বলে আপনি না কি আমাকে শাস্তি দেবেন! শিক্ষক :বাবুল, তুমি বলছো যে শফিক তোমাকে মেরেছে। কিন্তু আমি তো ওকে খুব শান্ত বলেই জানি। আর ও কখনো কাউকে মেরেছে এমনটাও শুনিনি। বাবলু :আমিও তো ওকে শান্ত বলেই জানতাম। আর তাই ক্লাসের অন্য কাউকে চিমটি না কেটে আমি শুধু ওকেই একটু চিমটি কেটেছিলাম। অথচ ও কি না শান্ত ছেলে হয়েও আমাকে পাল্টা একটা ঘুষি মারল! :আমার জন্মদিনে তুমি আমাকে যে মাউথ অর্গানটা দিয়েছিলে সেটাই জন্মদিনে আমার সেরা উপহার? :তাই নাকি? কেন? :কারণ ওটা আমি যখনই বাজাতে শুরু করি তখনই মা আমার বাজনা থেকে রেহাই পেতে দু টাকা করে দেন। খদ্দের :দুটো কাটলেট দিন তো। ওয়েটার :আর কিছু দেবো না স্যার? খদ্দের :না আর কিছু লাগবে না। তবে কাটলেট যদি পাশের রেস্তোরাঁর মতোই শক্ত হয় তাহলে তা কাটার জন্য একটা করাতও দিতে পার!