গতকাল মঙ্গলবার দেশের সর্বত্র বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে দারুণ খুশী শিশুরা। এবছর সম্পূর্ণ নতুন কারিকুলামে নতুন সকল ক্লাসের বই একত্রে পেয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ অত্যন্ত আনন্দিত।
নীলফামারী প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার স্থানীয় হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মজিদ। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাইন বিল¬াহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিজওয়ানুল হক, ইউপি চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু উপস্থিত ছিলেন।
মেহেরপুর প্রতিনিধি \ এখানে বই বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী।
মাদারীপুর প্রতিনিধি \ জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান জেলা পর্যায়ে এখানে বই বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম। মধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই বিতরণ করেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সৈয়দ উদ্দিন।
মধুখালী (ফরিদপর) সংবাদদাতা \ গতকাল এখানে প্রধান অতিথি হিসেবে শিশুদের হাতে বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু। উপজেলা নির্বাহী অফিসার এস এম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যানদ্বয় আবু সাঈদ মিয়া, সুরাইয়া সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রতন মিয়া, সহকারি কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার উজ্জ্বল বিশ্বাস, আরতি রানী ব্যানার্জী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সন্দিপন কুমার সাহা, মোফাজ্জল হোসেন, ম্যানেজিং কমিটির আব্দুস সালাম মিয়া, মো. আতিয়ার রহমান মিয়া, মোশারফ হোসেন, রেজাউল করিম বাচ্চু প্রমুখ।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার ভাণ্ডারিয়া উপজেলায় বই বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা উপবৃত্তি মনিটরিং অফিসার মো. আকবর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. নজরুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিমাদ্রীশেখর দেবনাথ, মো. রিয়াজুল ইসলাম, ফারহানা আফরোজ, ইউপি সদস্য মো. জালাল উদ্দিন সিকদার প্রমুখ। সভাপতিত্ব করেন মো. কামাল হোসেন পোদ্দার।
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ এখানে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা কর্মকর্তা মো. আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. জামাল উদ্দীন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দলাল, প্রধান শিক্ষক মো. নূরে আলম তালুকদার প্রমুখ।
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ গতকাল এখানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন মনোহরদী-বেলাব উপজেলার সংসদ সদস্য এড্ নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ খান প্রমুখ।
জীবননগর সংবাদদাতা\ গতকাল মঙ্গলবার স্থানীয় পাইলট বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইত্তেফাক সংবাদদাতা মুন্সী মাহবুবুর রহমান বাবু, ম্যানেজিং কমিটির সদস্য আজিবার রহমান ও রাজনীতিক আনোয়ার হোসেন।
গফরগাঁও সংবাদদাতা \ এখানে পাঠ্য বই বিতরণ উত্সবে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, আওয়ামী লীগ নেতা দুলাল উদ্দিন আকন্দ, অধ্যাপক মতিউর রহমান বাবুল, ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম শিকদার, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান মিন্টু প্রমুখ।
