প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১২আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১২
কয়রায় বাঘের আক্রমণে হবি মোল্লা (৫০) নামের এক জেলে নিহত হয়েছে। তিনি উপজেলার মঠবাড়ী গ্রামের মোহাম্মদ মালীর পুত্র। গতকাল মঙ্গলবার সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের অধিনস্থ বুষ্টুম খালীনামক খালে মাছ ধরা অবস্থায় বাঘের আক্রমণে সে নিহত হয়।