ঠাকুরাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় থার্টিফাষ্ট নাইটে জয়কুমার (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক খুন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শহরের বন্দর এলাকা থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জয়কুমার বন্দর পাড়ার মৃত দুর্গা বসাকের ছেলে। রাণীশংকৈল থানার ওসি ফিরোজ খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
