২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১৩
সাধারণবিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ,ঢাকা অধ্যায় (সংবাদ আদান-প্রদান) ১। টেলিগ্রাফ কোন মাধ্যমের দ্বারা গমন করে? ক) তরঙ্গের মাধ্যমে খ) বৈদ্যুতিক ক্যাবলের মাধ্যমে গ) বায়ুর মাধ্যমে ঘ) স্কেচের মাধ্যমে ২। নিচের কোন অংশটি টেলিগ্রাফের প্রেরকযন্ত্র ক) একটি তাড়িত চুম্বক ও একটি চাবি খ) একটি চাবি এবং একটি আর্মেচার গ) একটি স্প্রিং এবং একটি চাবি ঘ) একটি তাড়িত চুম্বক ও একটি আর্মেচার ৩। মানুষের কথা বলার জন্য ব্যবহূত যন্ত্র যেটি তার ব্যবহার করে তার নাম কী? ক) টেলিগ্রাফ খ) রেডিও গ) টেলিফোন ঘ) টেলিভিশন ৪। নিচের কোন তরঙ্গটি প্রেরণের জন্য মাধ্যমের প্রয়োজন হয়? ক) শব্দ খ) তাপগ) আলো ঘ) রেডিও ৫। বিদেশে কল করার জন্য কোন পদ্ধতিটি সহজতর? ক) N.W.D. খ) PABX গ) STD ঘ) ISD ৬। কোন জিনিসটি একই সঙ্গে একই সময়ে সকল স্থানে অলিম্পিক খেলা দেখা সম্ভব করেছে? ক) গ্রহ খ) স্যাটেলাইট গ) টেলিগ্রাফ ঘ) একটি কৃত্তিম উপগ্রহ ৭। নিচের কোনটির সাথে কম্পিউটার সম্পর্ক যুক্ত? ক) ই-মেইল খ) ফ্যাক্স গ) টেলিগ্রাফী ঘ) টেলিভিশন ৮। টেলিফোনে কয়টি যন্ত্রাংশ আছে? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ উত্তরমালা:১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ক অধ্যায় (তন্তু ও বস্ত্র) ১। প্রাকৃতিক তন্তু কয় প্রকার? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ২। ফ্লাক্স জাতীয় উদ্ভিদের ছাল থেকে কোন তন্তু উত্পন্ন হয়? ক) বীজ তন্তু খ) বৃক্ষকোষ তন্তু গ) প্রাণিজ তন্তু ঘ) লিনেন তন্তু ৩। প্রাণিজ তন্তু কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ৪। নিচের কোনটি সেলুলোজিক তন্তু? ক) উল খ) রেশম গ) রেয়ন ঘ) নাইলেন ৫। নিচের কোনটি সিনথেটিক তন্তু? ক) অ্যাসবেস্টস খ) স্পানডেস্ক গ) রেয়ন ঘ) ডসল্ক ৬। প্রথম উদ্ভাবিত সিনথেটিক কোনটি? ক) নাইলেন খ) পলি এস্টার গ) এরামিড ঘ) এক্সাইলিক ৭। কোনটি ধাতব তন্তু? ক) অ্যাসবেস্টস খ) রেমেট গ) এরামিড ঘ)স্পানডেক্স ৮। i) বীজ থেকে তুলা পৃথকীকরণকে জিনিং বলা হয় ii) ৪০০ মিটার সুতার ভর ৬ গ্রাম হলে এর কাউন্ট হল ২০ টেক্স iii) সুতা তৈরির মৌলিক উপাদান কটন লিন্ট কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii ৯। সুতার কাউন্ট নির্ণয়ের প্রচলিত পদ্ধতি কয়টি? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১০। ১ কিলোমিটার দীর্ঘ হলে ঐ সুতার কাউন্ট কত? ক) ১ টেক্স খ) ২ টেক্স গ) ৩ টেক্স ঘ) ৪ টেক্স ১১। কাডিং এন্ড কম্বিং কি? i) তন্তুকে পেঁজা ii) তন্তুকে পাকানো iii) তন্তুকে আঁচড়ানো কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii ১২। কোনটি প্রাকৃতিক তন্তু? ক) উল খ) মসিনা গ) রেয়ন ঘ) পলি এস্টার উত্তরমালা:১. গ ২. ঘ ৩. ক ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০.ক ১১. গ ১২. গ বাংলা দ্বিতীয়পত্র মো. জাহাঙ্গীর আলম সিনিয়র শিক্ষক (বাংলা) ঢাকা ক্যান্ট.পাবলিক গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা গতকালের পর ১৮.কোনটি সঠিক বহুবচন? ক মন্ত্রীসকল খ সব মন্ত্রী গ মন্ত্রিমন্ডলী ঘ মন্ত্রীবর্গ ১৯.কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয়? ক কুল, সমূহ, বৃন্দ খ বর্গ, বৃন্দ, মালা গ আবলি, পুঞ্জ, রাশি ঘ কুল, নিচয়, সকল ২০.বচন অর্থ কি? ক সংখ্যার ধারণা খ গণানার ধারণা গ ক্রমের ধারণা ঘ পরিমাণের ধারণা ২১.কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? ক কুল খ মাল গ সমাজ ঘ মন্ডলী ২২.কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত হয়? ক বৃন্দ খ কুল গ বর্গ ঘ গ্রাম ২৩.কেবল জন্তুর বহুবচনে ব্যবহূত হয়- ক পাল খ নিচয় গ সব ঘ দের ২৪.রচনা-শব্দটির সঠিক বহুবচন কোনটি? ক রচনাবৃন্দ খ রচনারাজি গ রচনাবলি ঘ রচনাসকল ২৫.সর্বনামের বহুবচন কোনটি? ক তোমরা খ ফুলদল গ মেঘমালা ঘ দ্বীপপুঞ্জ ২৬.অপ্রাণী বা ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না? ক গুলি খ দের গ রা ঘ দিগের ২৭.‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি? ক সাহেবান খ সাহেব কুল গ সাহেবমন্ডলী ঘ সাহেবসমূহ ২৮.একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর কি ধরনের পার্থক্য দেখা যায়? ক উচ্চারণগত খ অর্থগত গ অবস্থানগত ঘ আকৃতিগত ২৯.কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহূত শব্দ কোনগুলো? ক গণ, বর্গ, মন্ডলী, বৃন্দ খ নিকর, নিচয়, গণ, বৃন্দ গ কুল, নিচয়, মন্ডলী, সকল ঘ বর্গ, সব, পুঞ্জ, সমূহ ৩০.কোনটি কেবল উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহূত হয়? ক সকল খ মন্ডলী গ কুল ঘ নিচয় ৩১.প্রাণী শব্দটির বহুচন কোনটি? ক প্রাণীসমূহ খ প্রাণীগুলো গ প্রাণিরা ঘ প্রাণীসব ৩২.রবীন্দ্রনাথরা প্রতি দিন জন্মায় না। কোন নিয়মে বহুবচন সাধিত হয়েছে? ক বিশেষ নিয়মে খ ভুল প্রয়োগে গ বিশেষ্য পদের ঘ বিশেষণ পদের ৩৩.‘শ্রেণী’ ব্যবহার করলে কোন শব্দটি সঠিক বলে মনে হবে? ক রাতশ্রেণী খ তরুশ্রেণী গ দিনশ্রেণী ঘ কোনটি না ৩৪.‘বচন’ ধারণা দেয়- ক কোন কিছুর অস্তিত্ব খ কোন কিছুর সংখ্যা গ কোন কিছুর ভাব ঘ কোন কিছুর পরিপূর্ণতা ৩৫.কোন কিছুর পর্যায় বা ক্রম বোঝালে তাকে কি বলে? ক কারক খ বাচ্য গ বচন ঘ পূরণবাচক শব্দ ৩৬.নিচের কোনটিতে বহুবচন শব্দের সঠিক প্রযোগ হয়েছে? ক জনগণ খ ফুলনিকর গ ছেলেনিচয় ঘ গুরচ্রাজির ৩৭.‘বন্ধু’ শব্দের বহুবচন নয় কোনটি? ক বন্ধুগণ খ বন্ধুরা গ বন্ধুসব ঘ বন্ধুরাজি ৩৮.বুজুর্গ-এর বহুবচন- ক বুজুরা খ বুজি গ বুজুগুলো ঘ বুজুর্গান ৩৯.আন- যোগে বহুবচন সাধিত হয়েছে- ক বুজুর্গ খ শিক্ষক গ সুধী ঘ ময়ূর ৪০.কোন দুটি পদের বচনভেদ হয়? ক বিশেষ্য ও সর্বনামখ বিশেষ্য ও বিশেষণ গ সর্বনাম ও অব্যয়ঘ ক্রিয়া ও অব্যয় ৪১.কোনটি একবচন বোঝাচ্ছে? ক লাঠিগুলো খ লাঠিমালা গ তারা গেল ঘ মেয়েটি ৪২.কোনটি রীতি বিরুদ্ধ প্রয়োগ? ক মাতৃ সকল খ ভাই সকল গ মানুষ সকল ঘ লোক সকল ৪৩.‘পর্বত’ শব্দটির সঠিক বহুবচন হল- ক পর্বতগুচ্ছ খ পর্বতমালা গ পর্বতপুঞ্জ ঘ পার্বত্য ৪৪.‘বচন’ ব্যাকরণের কিরূপ শব্দ? ক প্রাতিপদিক শব্দ খ পারিভাষিক শব্দ গ অব্যয়সূচক শব্দ ঘ কারকসূচক শব্দ ৪৫.‘লাল লাল ফুল’-এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে? ক বিশেষ্য ও বিশেষণ খ বিশেষ্য ও বিশেষ্য গ ক্রিয়া ও বিশেষ্য ঘ অব্যয় ও ক্রিয়া ৪৬.ক্রমবাচক সংখ্যা কোনটি? ক দুই খ এক গ চার ঘ দ্বিতীয় ৪৭.কোনটি গণনাবাচক শব্দ? ক ১খ এক গ প্রথম ঘ পয়লা ৪৮.উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হতে পারে? ক টি খ খানি গ রা ঘ গুলো ৪৯.‘এটাই করিমদের বাড়ী।’-এখানে কোন নিয়মে বহুবচন হয়েছে? ক একবচনের নিয়মে খ বহুবচনের নিয়মে গ প্রচলিত নিয়মে ঘ বিশেষ নিয়মে ৫০.‘সব মানুষেরাই মরণশীল’-এখানে কিভাবে বহুবচন হয়েছে? ক ভুল প্রয়োগে খ একবচনে গ বহুবচনের নিয়মে ঘকোনটাই নয় উত্তর :১৮ ঘ১৯ গ২০ক২১ ক২২খ২৩ ক২৪ গ২৫ ক২৬ গ২৭ ক২৮ খ২৯ ক৩০ খ৩১ গ৩২ক ৩৩ খ৩৪ খ৩৫ ঘ৩৬ক৩৭ ঘ৩৮ ঘ৩৯ খ ৪০ ক৪১ ঘ৪২ ক৪৩ খ৪৪ খ৪৫ ক ৪৬ ঘ ৪৭ খ৪৮ গ ৪৯ ঘ৫০ ক ইসলাম শিক্ষা মিজানুর রহমান,সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মডেল প্রশ্ন খ- অংশ ৫। আব্দুর রহিম নিয়মিত নামাজ আদায় করে। সামনে তার এসএসসি পরীক্ষা। তাই সে স্বাস্থ্যহানির আশংকায় সাওম পালন করেনি। মসজিদের ইমাম সাহেব বিষয়টি জেনে বললেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ‘সাওম আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেবো।’ ক. সাওম কাদের জন্য ফরয? ১ খ. সাওম কীভাবে সামাজিক বন্ধন দৃঢ় করে? ২ গ. উদ্দীপকে বর্ণিত আব্দুর রহিমের দৃষ্টিভঙ্গি শরিয়াত সম্মত কিনা বুঝিয়ে লেখো। ৩ ঘ. উদ্দীপকে বর্ণিত সাওম আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেবো এর আলোকে সাওমে গুরুত্ব ও ফজিলত বিশ্লেষণ করো। ৪ ৬। হালিম প্রায়ই জন সম্মুখে ধুমপান করে। প্রতিদিনের মতো আজো সে রাস্তায় ধুমপান করছিলো। হঠাত্ পুলিশের গাড়ি আসলো। তাকে ৫০ টাকা জরিমানা দিতে হলো। পাবলিকের সামনে সে খুব লজ্জা পেলো। সে স্থির করলো, সে আর ধুমপান করবে না। কারণ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক. নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই। এটি কোন সূরায় বলা হয়েছে? ১ খ. ধুমপানের কারণে কী কী রোগ হতে পারে? ২ গ. উদ্দীপকে বর্ণিত হালিমের মতো মানুষের ধুমপানের বদভ্যাস পরিত্যাগ করাতে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো। ৩ ঘ. উদ্দীপকে বর্ণিত ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর সমর্থনে মহানবি (স) বলেন, যাবতীয় নেশার বস্তু হারাম। এ উক্তিটির ওপর ভিত্তি করে ধুমপান কীভাবে পরিবার ও সমাজের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনে বিশ্লেষণ করো। ৪ ৭। আলিম একজন শিক্ষিত বেকার যুবক। সে আর অযথা সময় কাটাতে চায় না। তাই সে মহল্লায় অন্যায় প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েকজন সমমনা বন্ধুদের নিয়ে একটি সংগঠন গড়ে তুললো। সমাজ ও মহল্লার উন্নয়নের জন্য তারা অবিরত কাজ করে যাচ্ছে। ক. হিলফুল ফুজুলের কয়টি উদ্দেশ্য ছিলো? ১ খ. মহানবি (স) হিলফুল ফুযূল কেন গঠন করেছিলেন? ২ গ. আলিম তার সংগঠনের বন্ধুদের নিয়ে কীভাবে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারে? বর্ণনা করো। ৩ ঘ. আলিম কার আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন মহত্ কাজে আত্মনিয়োগ করেছে, তাঁর হিলফুল ফুযূল গঠনের পটভূমি বর্ণনা করো।৪ ৮। আবুল মিয়া একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। তিনি চাকরি জীবনে উেকাচের মাধ্যমে বিপুল অর্থ বিত্তের মালিক হয়েছেন। তিনি নিয়মিত নামাজ পড়েন। আবার রমজান মাসে রোজাও রাখেন। আল্লাহর পথে দান ছদকাহও করেন। প্রতি বছর হজ পালন করেন। কারণ তিনি শুনেছেন হজ পালন করলে জীবনের সব গুনাহ মাফ হয়। তবে তার চরিত্রে এখনো তেমন একটা পরিবর্তন আসেনি। ক. হজ কী? ১ খ. আবুল মিয়ার হজ অর্থহীন ও অগ্রহণযোগ্য কেন? ২ গ. আবুল মিয়ার হজ কীভাবে অর্থবহ ও গ্রহণযোগ্য হজ হতে পারে? ৩ ঘ. হজের অধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো। ৪ ৯। মতিন সাহেব একজন বড়ো ব্যবসায়ী। কিন্তু তার আচরণ ভালো না। ব্যবসার ক্ষেত্রে সে প্রতারণার আশ্রয় নেয়। স্বার্থ হাসিলের জন্য অতিরিক্ত মিথ্যা কথা বলে। মুনাফা অর্জনের জন্য ক্রেতার সাথে শরিয়তের বিধান লঙ্গন করে। আল্লাহপ্রেম ও আখলাকে হামিদাহ তার মধ্যে নেই। তাই তার ব্যবসা ন্যয়ভিত্তিক নয়। লেনদেনের আমানত ও সে রক্ষা করে না। ক. আখলাক শব্দের অর্থ কী? ১ খ. আখলাকে যামীমাহ্ বলতে কী বুঝায়? ২ গ. আল্লাহর প্রতি ভালোবাসার ও পরকালের ভয় মতিন সাহেবকে সত্ ব্যবসায়ী হতে কীভাবে সাহায্য করবে? ব্যাখ্যা করো। ৩ ঘ. আখলাকে হামিদার গুরুত্ব হাদিসের আলোকে বিশ্লেষণ করো। ৪