বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি ও বিএনপি নেতা অধ্যক্ষ গোলাম রব্বানীর নেতৃত্বে তিন শত মোটর সাইকেলের বিশাল মিছিল কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা প্রদক্ষিণ করে। উল্লেখ্য, প্রতিটি মোটর সাইকেলে ২ থেকে তিন আরোহী ছিল। মাথায় লাল-সবুজ পট্টি দেয়া মোটর সাইকেলের আরোহী নেতা-কর্মীর কেন্দ ীয় নেতাদের মুক্তির দাবিতে ছিলেন মুখর। মিছিলে বিএনপি নেতা শামসুদ্দিন হিলালী, হাফেজ মোহাম্মদ আলী, হান্নান তালুকদার, যুবদল নেতা কামাল উদ্দিন ফয়েজ প্রমুখ অংশ নেন।
