সিদ্ধিরগঞ্জে দু’দিনে দু’টি ট্রান্সফর্মার চুরি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:১৫
সিদ্ধিরগঞ্জে দু’দিনের ব্যবধানে দু’টি ট্রান্সফর্মার চুরি হয়েছে। ফলে দু’ টি স্থানে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। জানা যায়, ডিপিডিসি’র সিদ্ধিরগঞ্জ অফিসের চৌধুরীবাড়ির বৌবাজার এলাকা থেকে গত ২৮ ডিসেম্বর রাতে ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফর্মার চুরি হয়। আবার গত ৩০ ডিসেম্বর আটির হাউজিং এলাকায় আরেকটি ২০০ কেভিএ ট্রান্সফর্মার চুরি করে নিয়ে দুর্বৃত্তরা।