শিবির সুইসাইড গ্রুপের নামে চিঠি

দিনাজপুর জেলা প্রশাসককে মেরে ফেলার হুমকি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:২৪
জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজীকে বোমা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে শিবিরের সুইসাইড গ্রুপ। ২৭ ডিসেম্বর দিনাজপুর জেলা প্রশাসক, তাকে হত্যার হুমকি সম্বলিত এই চিঠি পান। হুমকিদাতা সজিবের পক্ষ থেকে এই চিঠিটিকে কাফনের কাপড় হিসাবে গণ্য করার জন্য জেলা প্রশাসককে বলা হয়। চিঠির এক অংশে লেখা ছিল ‘মরলে শহীদ, বাঁচলে গাজী, মিজা ছেলে শহীদ হতে রাজী।’ এই হুমকির প্রেক্ষিতে জেলা প্রশাসক কোতয়ালী থানায় ২৯ ডিসেম্বর একটি জিডি করেছেন। এ বিষয়ে সোমবার জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে তিনি হুমকির কথা স্বীকার করেন। তিনি বলেন, ভয় দেখিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় এ কাজ করা হয়েছে। তবে আমাদের প্রশাসনের কেউ ভীত নই। তিনি বলেন, হুমকিদাতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।