ঈশ্বরদীতে কৃষকদের সমবায় বাজার উদ্বোধন

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:২৪
ফরমালিন মুক্ত পণ্য বিক্রির উদ্দেশ্যে পাবনার ঈশ্বরদীর রূপপুরে সমবায় বাজার উদ্বোধন করা হয়। সোমবার ঈশ্বরদীর প্রমিনেন্ট সেভিংস বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর পরিচালনায় এই বাজার উদ্বোধন করেন পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজেদুল ইসলাম। স্থানীয় সমবায় সদস্যদের উত্পাদিত পণ্য সংগ্রহ করে পরিচালনা কমিটি এই বাজার থেকে ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী বিক্রি করবেন। সমবায় বাজার হতে আয়কৃত অর্থ সমভাবে সমিতির কৃষকদের মাঝে বণ্টন করা হবে। সমিতির সভাপতি আলমগীর পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবস্তী রায়, পাবনা জেলা সমবায় কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন ও পাকশী ইউপি’র চেয়ারম্যান তপন সরদার প্রমুখ।