বছর জুড়েই ছিল প্রযুক্তি বিশ্বে নানা ঘটনা। এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা গোটা বছরের আলোচিত ঘটনার অন্যতম হয়ে রয়েছে। এই রকম বছরের কয়েকটি আলোচিত ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো
গেল বছরের মাঝামাঝি সময়ে পুঁজি বাজারে প্রবেশ করে গোটা বিশ্বে সাড়া ফেলে ফেসবুক। ছবিতে প্রতিষ্ঠাতা জুকারবার্গকে দেখা যাচ্ছে আইপিও উদ্বোধন করতে।
০০০
গত বছরে মাইক্রোসফটের অন্যতম চমকের নাম ছিল তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮। ছবিতে উইন্ডোজের সাবেক প্রধান স্টিভেন সিনফস্কিকে দেখা যাচ্ছে উইন্ডোজ ৮ প্রদর্শন করতে।
০০০
গুগল তাদের ‘প্রজেক্ট গ্লাস’ দিয়ে আবারও আসে আলোচনার শীর্ষে। ছবিতে গত বছরে এক অনুষ্ঠানে এই গ্লাস আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করছেন গুগল’র সের্গেই ব্রিন।
০০০
আইপ্যাড আর গ্যালাক্সি ট্যাবের রাজত্বে হানা দেয় অনলাইন জায়ান্ট অ্যামাজনের কিন্ডল ফায়ার নামক ট্যাবলেট পিসি। ছবিতে জেফরি বেজোসকে দেখা যাচ্ছে কিন্ডল ফায়ার উন্মোচন করতে।
