গতকাল মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্বত্বীপুর পুলিশ ক্যাম্পে আজিজুল হক (৪৫) নামে এক আনসার সদস্য নিজের রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। তার বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার আগজন্তীহার গ্রামে। পিতার নাম রহমান মোল্লা ।
কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, আজিজুল সকালে ঘুম থেকে উঠে গোসল করেন। তারপর মোবাইল ফোনে তার স্ত্রীর সাথে কথা বলেন। এর কিছুক্ষণ পর নিজের রাইফেল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেন। ঝিনাইদহের পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য জানান, পুলিশ ও আনসারের অফিসার সমন্বয়ে একটি তদন্ত টিম গঠন করা হবে।
