আজ সারাদেশে জামায়াতের বিক্ষোভ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২২:৪৬
জামায়াতে ইসলামী আজ বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল ও কারাবন্দি দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া দেশে কোন নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। দেশবাসী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ। কোন দলীয় সরকারের অধীনে জনগণ এদেশে কোন নির্বাচন হতে দিবে না। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করতে হবে।