সাভারে সড়ক দুর্ঘটনায় পথচারি নিহত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২২:৪৮
গতকাল মঙ্গলবার টঙ্গী-আশুলিয়া সড়কে গাড়ির চাপায় এক পথচারী (২৬) নিহত হয়েছে। এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতা ঘাতক গাড়িটি আটক করতে না পারলেও সড়কে ১০/১২টি গাড়ি ভাংচুর চালিয়েছে। জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে সড়ক পার হচ্ছিল এক অজ্ঞাত পরিচয় পুরুষ পথচারী। কুয়াশাচ্ছন্ন থাকায় দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।