গাজীপুর: গাজীপুর মহানগরীর চিলাই নদী রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী পরিব্রাজক দল, নদী বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ জলাভূমি ও পুকুর রক্ষা কমিটির নেতৃবৃন্দ। সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর ভুরুলিয়া রেলগেট তিতাস ব্রিজ সংলগ্ন শিববাড়ি-শিমুলতলী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ নদীর সীমানা চিহ্নিতকরণ, নদী খনন, দখলদারদের উচ্ছেদ এবং নদীর তীর রক্ষায় সবুজ বেষ্টনী তৈরির দাবি জানান —ইত্তেফাক
