দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ১৯:৪০
আজ ২০ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২০ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৮ ও ৩। শুভবার:শনি ও বৃহস্পতিবার। শুভরত্ন: নীলা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: আপনি সিরিয়াস ও উচ্চাভিলাষী। নিজের ইচ্ছা ও পরিকল্পনা বাস্তবায়নে আপনি বলিষ্ঠ। নিজের পথ আপনি নিজেই করে নিতে চাইবেন। নিজের মতে অটল থাকার প্রবণতা আপনার আছে। চিন্তা-ভাবনা করার, পরিকল্পনা রচনা করার মেধা আছে আপনার। জনজীবনের সাথে কোন না কোনভাবে জড়িত হতো। আপনি ভালোবাসেন দায়িত্ব গ্রহণে, নেতৃত্বদানে ও কর্তৃত্ব করার ব্যাপারে আপনার কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। আপনার শত্রু থাকবে অনেক। বাধা ও ঈর্ষার সম্মুখীন হবেন যথেষ্ট। কিন্তু আপনার উদ্যম ও দৃঢ়তা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রাজনীতিক ক্লিসেন্ট এটলি, নগোদিন দিয়েম, সাহিত্যিক সানাউল হক খান, চলচ্চিত্রকার বেবী ইসলাম, সাংবাদিক সৈয়দ শাহজাহান। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। বন্ধুদের সাথে বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজের চাপ বাড়বে। প্রাপ্তিযোগ আছে। অকারণ ঝুঁকি নেবেন না। পাওনা টাকা আদায় হতে পারে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঝুঁকিপূর্ণ কোন সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। অংশীদারী ব্যবসার ব্যাপারে সিদ্ধান্তহীনতার জন্য সুযোগ হারাতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সামগ্রিক পরিস্থিতি আজ আপনার অনুকূলে থাকবে। সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নতুন কোন দায়িত্ব আজ আপনার হাতে আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। দ্রুত সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। সন্তানের শারীরিক অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। প্রত্যাশা পূরণ নাও হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। প্রণয়ে সতর্কতা অবলম্বন করুন। দূরের যাত্রা শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যয় বৃদ্ধি পাবে। অধিক ব্যয়ের জন্য সঞ্চয়ের চেষ্টা সফল হবে না। ব্যবসা প্রসারের সুযোগ পেতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পারিপার্শ্বিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। অংশীদারী ব্যবসার জন্য দিনটি শুভ নয়। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। বিষয়-সম্পত্তি হাতছাড়া হওয়ার আশংকা আছে। আজ কোনো ঝুঁকি নিবেন না। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ আর্থিক দিক ভালো যাবে। একাধিক সূত্র থেকে অর্থাগম হতে পারে। যৌথ কারবারে সাফল্য আসতে পারে। ভাই-বোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। যেকোনো ব্যাপারে একাগ্রতা থাকলে উদ্যম সফল হবে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আমদানি- রপ্তানি ব্যবসায় সফলতা আসতে পারে। ছোটখাট ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। ব্যবসা-বাণিজ্যে আপনজন কারো সহযোগিতা আশা করতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনে বন্ধু বা আত্মীয়-স্বজনের সহযোগিতা নিন। অংশীদারী ব্যবসায় না জড়ালেই ভালো করবেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ কাউকে কটু কথা না বললেই ভালো করবেন। আপনার স্পষ্টবাদিতার জন্য শত্রু বৃদ্ধি পেতে পারে। সৃষ্টিশীল কাজে সাফল্য পেতে পারেন। লেখক ও চিত্রশিল্পীদের জন্য দিনটি শুভ। আপনার কোন সৃজনশীল কাজ প্রশংসিত হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্মক্ষেত্রে পরিবেশ খুব একটি অনুকূল নাও থাকতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাওয়া কঠিন হবে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। একটু চেষ্টা করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। পদস্থ ও প্রভাবশালীদের মন জয় করা সহজ হবে। পেশাগত উন্নতির সম্ভাবনা আছে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। রোমান্টিকভাবে আজ নাও পেতে পারেন। সন্তানের স্বাস্থ্যগত কোন সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ অনুকূল থকবে। নতুন কিছু শুরু করার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করুন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ট্রান্সপোর্ট ব্যবসায় সাফল্য আসতে পারে। প্রাপ্তিযোগ আছে। পরিশ্রম ও অধ্যবসায়ের দ্বারা প্রতিষ্ঠা পেতে পারেন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।