জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সফটব্যাংক কর্মার্শিয়াল ফ্লোর পরিসড়ার করার জন্য একটি রোবট তৈরি করতে যাচ্ছে। জাপানে পরিচ্ছন্নের কাজে নিয়োজিত কর্মীদের সংখ্যা কম সেই বিবেচনা করে ক্লিনিং রোবটের ডিজাইন করেছে। কোম্পানিটি অন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখেই ক্লিনিং রোবট প্রকল্পের উন্নয়ন ও উত্পাদন শুরু করতে যাচ্ছে। রোবটির বডি চায়নিজ যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি করা হয়েছে। সান ডিগো ভিত্তিক ব্রাইন কর্পোরেশন নামের একটি এআই কোম্পানি তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করছে রোবটটির জন্য। ব্রেইন কর্পোরেশনে এই প্রকল্পে ২০১৭ সালে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল সফটব্যাংক।এই প্রথম ব্রেইন কর্পোরেশন জাপানি মার্কেটে প্রবেশ করে। ব্রেইন কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ড. ইউজিন বলেন,‘সফটব্যাংক রোবটিক প্রকল্পে আমাদের অন্তর্ভূক্ত করে আমাদের কোম্পানির মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তিনি আরো বলেন, ব্রেইন কর্পোরেশন যেকোনো মোবাইল মেশিন, বিভিন্ন আকারের রোবট এবং সহজে ব্যবহারযোগ্য স্বয়ক্রিয় মেশিন বানাতে পারদর্শী। সূত্র : ডেটডি নেট ডটকম
