ব্রাদার ডুপ্লেক্স ওয়্যারলেস মনোক্রম লেজার প্রিন্টার

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ব্রাদার ব্র্যান্ডের এইচএল-৬১৮০ডিডব্লিউ মডেলের মনোক্রম লেজার প্রিন্টার। ইউএসবি ২.০ প্রিন্টারটিতে ডুপ্লেক্স ফিচার থাকায় স্বয়ংক্রিয়ভাবে ডক্যুমেন্টের উভর পাশে প্রিন্ট হয়। এ৪ আকৃতির কাগজে প্রিন্টের গতি ৪০ পিপিএম, রেজ্যুলেশন ১২০০ বাই ১২০০ ডিপিআই, রয়েছে ১২৮ এমবি মেমোরি, সর্বোচ্চ ৫৫০ শিট পেপার ইনপুট ট্রে। এতে ইথারনেট এবং ওয়্যারলেস ল্যান থাকায় নেটওয়ার্কের মাধ্যমে প্রিন্টারটি শেয়ার করা যায়। এ ছাড়া এতে এয়ারপ্রিন্ট, গুগল ক্লাউড প্রিন্ট, ওয়াই-ফাই ডিরেক্ট ফিচার থাকায় মোবাইল ডিভাইস থেকেও প্রিন্ট দেয়া যায়। এর মূল্য ৩৪,৫০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩২৯, ৯১৮৩২৯১।