আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের দীন মোহাম্মদ এবং মহিবুরের মধ্যে ৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গ্রাম্য সালিশে কয়েক দফা বৈঠক করেও এর কোনো সুরাহা না হওয়ায় কয়েকদিন আগে দীন মোহাম্ম্দ ওই জমি দখল করে সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করে। কিন্তু গত রবিবার মহিবুর ওই জমির মালিকানা দাবি করে সীমানা পিলার উপড়ে ফেলে। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্েষ লিপ্ত হয়।
সংঘর্ষে গুরুতর আহত দীন মোহাম্মদ, বাদল, তোফাজ্জল, রেহাজদ্দিন, আলমাহাবুব, লোকমান, আজিজুল, মাসুম, রাকিব ও আবুল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, এ ব্যাপারে উভয় পক্ষই অভিযোগ দিয়েছে।
