ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মেম্বার এন এম আলমগীর কবির চৌধুরীর গ্রুপ বীমার মৃত্যু দাবী বাবদ ৩০ লাখ টাকা পরিশোধ করেছে। ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনা পরিচালক জামাল এম এ নাসের আনুষ্ঠানিকভাবে ডিএসই কার্যালয়ে ডিএসইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর নিকট উক্ত মৃত্যু দাবীর চেক হস্তান্তর করেন। - প্রেস বিজ্ঞপ্তি
