গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ব্বয়কারী জোনায়েদ হোসেন সাকি বলেছেন, বাংলাদেশ একটি অমিত সম্ভাবনার দেশ। আমাদের যে উন্নতি হওয়ার কথা ছিল আমরা তা করতে পারিনি। যদি সরকার আন্তরিক থাকতো তাহলে অবশ্যই দেশের সার্বিক উন্নয়ন হতে পারতো। যে উন্নয়ন হয়েছে তা বিদেশিদের স্বার্থের উন্নয়ন, লুটপাটের উন্নয়ন।
সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কাশিমপুর গণসংহতি আন্দোলনের ঢাকার নবাবগঞ্জ উপজেলা কার্যালয় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
