আইটিতে উচ্চশিক্ষার সুযোগ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
সময়ের অন্যতম চাহিদাপূর্ণ পেশার বিষয় হচ্ছে তথ্যপ্রযুক্তি। সারা বিশ্ব যখন তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশও বসে নেই। তবে তথ্যপ্রযুক্তিতে সার্বিক উন্নতির জন্য প্রয়োজন দক্ষ জনবল। আর তার ঘাটতি রয়েছে আমাদের দেশে। তথ্যপ্রযুক্তি বিষয়ে আমাদের দেশে পড়ালেখার সুযোগও খুব বেশি ্রপ্রতিষ্ঠানে নেই। তবে তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়ালেখার সুযোগ নিয়ে এসেছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। যুক্তরাজ্যের এনসিসি এডুকেশন ও ইউনিভার্সিটি অব গ্রিনিচ অনুমোদিত বিএসসি (অনার্স) ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি (বিআইটি) বিষয়ে দুই বা তিন বছর অধ্যয়ন করে পরবর্তিতে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়গুলোর যেকোনো একটিতে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা যাবে অথবা দেশে বসেই সম্পূর্ণ প্রোগ্রামটি সম্পন্ন করা যাবে। ক্রেডিট ট্রান্সফার ও ভিসা প্রসেসিংসহ যাবতীয় কাজে সহায়তার জন্য রয়েছে ডিআইআইটির দক্ষ পেশাজীবী, যারা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহযোগিতা করবে। ডিআইআইটির দক্ষ ব্যবস্থাপনায় এসসিসি এডুকেশন, ইউকে শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল এর মান নিয়ন্ত্রণ পদ্ধতি। এ শিক্ষা ব্যবস্থায় বৃটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। কম্পিউটার বা আইটি বিষয়ে এনসিসি এডুকেশন, ইউকে’র অধীনে বাংলাদেশসহ বিশ্বের ৪৫টি দেশের প্রায় সাড়ে তিনশ প্রতিষ্ঠানে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে। ডিআইআইটি ইতোমধ্যে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, অভিজ্ঞ শিক্ষক, শ্রেষ্ঠ ফলাফল ও অধিকসংখ্যক শিক্ষার্থীর জন্য যুক্তরাজ্যের এনসিসি এডুকেশন কর্তৃক বেস্ট পার্টনার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। এসব কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করতে পারেন ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩ নম্বরে। বিএসসি (অনার্স) ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি (বিআইটি) প্রোগ্রামে ভর্তির ন্যূনতম যোগ্যতা যেকোনো গ্রুপে এইচএসসি/ এ লেভেল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তাছাড়া ৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীরা দুই বছরে বিএসসি (অনার্স) ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবে। এই প্রোগ্রামে পড়াশোনা করতে বয়সের কোন সীমাবদ্ধতা এবং নেই। শিক্ষার্থীদের সকল পাঠ্যবই এবং শিক্ষকদের জন্য গাইড এনসিসি এডুকেশন, ইউকে থেকে পাঠানো হয়। ডিআইআইটিতে দেশে-বিদেশে প্রশিক্ষিত এনসিসি এডুকেশন, ইউকে অনুমোদিত কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ক্লাস নিয়ে থাকেন। ডিআইআইটির শিক্ষার্থীদের জন্য রয়েছে শতাধিক কম্পিউটার সম্বলিত আধুনিক ল্যাব, ফ্রি ইন্টারন্টে ব্যাবহারের সুবিধা এবং ৫ সহস্রাধিক দেশি-বিদেশি বইসমৃদ্ধ লাইব্রেরি। তাছাড়া মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০%-১০০% পর্যন্ত স্কলারশিপের সুবিধা। এই প্রোগ্রাম থেকে অনেকেই ক্রেডিট ট্রান্সফার করে বাইরের দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।