শিক্ষার্থীদের সাধারণ একটি স্বপ্ন হচ্ছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানির মতো উন্নত বিশ্বের দেশে গিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন। তবে এ স্বপ্ন পূরণের প্রধান অন্তরায় হচ্ছে বিপুল খরচ। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সকলের পক্ষে বিদেশে গিয়ে পড়াশোনা সম্ভব হয় না। একদিকে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের প্রবল আকাঙ্ক্ষা, অন্যদিকে আর্থিক অস্বচ্ছলতা—এই বাস্তবতাকে উপলব্ধি করে বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে একটি সহজ সুযোগ তৈরি করেছে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই)।
শিক্ষা পদ্ধতি :এ শিক্ষা ব্যবস্থায় সিটিএইচ-এর তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর যাবতীয় ক্লাশ অনুষ্ঠিত হয় বিএসডিআই-তে। এ শিক্ষা ব্যবস্থায় যুক্তরাজ্যের সিটিএইচ কর্তৃক ডিপ্লোমা/ অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হয়। ৮১১০৮১৮, ০১৭১৩৪৯৩২৪৩, নম্বরে ফোন করে এই কোর্স সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন।
ক্রেডিট ট্রান্সফার :যুক্তরাজ্যসহ বিশ্বের নানা দেশের সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে।
মান নিয়ন্ত্রণ :বিএসডিআইতে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। শ্রেষ্ঠ ফলাফল, পড়াশোনা ও যুক্তরাজ্যের পরীক্ষার মান নিয়ন্ত্রণের জন্য রয়েছে সিটিএইচ ও বিএসডিআই-এর একাডেমিক কাউন্সিলের তত্ত্বাবধান।
ভর্তির যোগ্যতা :যেকোনো গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবে।
খরচ :মাত্র ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা, যা সেমিস্টারভিত্তিক পরিশোধ করা যায়।
চাকরির সুযোগ :এখান থেকে উত্তীর্ণরা বিএসডিআই অনুমোদিত বিভিন্ন হোটেলে ইন্টার্নশিপসহ চাকরির সুবিধা প্রদান করে থাকে।
ক্যাম্পাস সুবিধা :বিএসডিআইতে রয়েছে ৩টি ভিন্ন ক্যাম্পাস, আধুনিক লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই ক্যাম্পাস জোন ব্যবহারের সুবিধা।
স্কলারশিপ সুবিধা :মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০%-১০০% পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপের সুবিধা। মুক্তিযোদ্ধাদের সন্তান ও মেয়েদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপের সুবিধা।
ভর্তির সেশন :বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই)-এ বছরে ৩ টি সেশনে (জানুয়ারি, মে ও সেপ্টেম্বর) শিক্ষার্থী ভর্তি করা হয়। চাকরিজীবীরা সান্ধ্যকালীন শিফটে অংশগ্রহণ করতে পারে।
যোগাযোগ :বাড়ী-২, রোড-১২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।
