পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে বাস্তবতাকে স্বীকার করে বলতে হয় বর্তমানে পড়াশোনা করার ক্ষেত্রে শিক্ষার্থীদের আরও একটি উদ্দেশ্য থাকে। সেটি হচ্ছে—একটি উন্নত ক্যারিয়ার গড়া। অভিভাবকরাও চান তাদের সন্তান পড়াশোনা করে একটি সুন্দর ভবিষ্যত্ নিশ্চিত করুক। একটা সময় ছিল যেকোনো বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করে চাকরি পাওয়া যেত। তবে এখন আর সেই সুযোগ নেই। এখন একটি উন্নত ক্যারিয়ার নিশ্চিত করতে চাই যুগোপযোগী বিষয়ে শিক্ষা লাভ। আর এমনই একটি বিষয় হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। সহজ ভাষায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ বিষয়ক জ্ঞান। কয়েক বছর আগেও এ বিষয়ে পড়াশোনার জন্য আগ্রহী শিক্ষার্থীদের বিদেশে যেতে হতো। তবে সুখবর হলো আমাদের দেশেই এখন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন সম্ভব। আর এটি সম্ভব হয়েছে অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি)-এর কারণে। আমাদের দেশের একমাত্র এসিবি সুনামধন্য চায়নার সেংগইয়াান তাদের অ্যারোনো্টিক্যাল ইঞ্জিনিয়ারিং দীর্ঘ দিনের সাফ্যল্যের বাস্তব অভিঙ্গতা থেকে এসিবি চালু করেছে ৪ বছরের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং কোর্স। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি তাদের হাতে বিনামূল্যে তুলে দেয় একটি করে ট্যাবলেট পিসি। এ ছাড়াও এ কলেজের প্রতিটি শিক্ষার্থী ভর্তি হওয়ার পরপরই হতে পারছে ওয়ার্ল্ড রয়েল অ্যারোনটিকেল সোসাইটির একজন সদস্য। চায়নার সেংগইয়ান অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়বে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে—০১৯২৯৩৪০৬৩৬, ৮৯৯১২৪০। এখানে শিক্ষা প্রদানে নিয়োজিত আছেন অভিজ্ঞ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা। এর পাশাপাশি আইইউটি, বুয়েট, মিস্টের মতো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী বেশ কয়েকজন শিক্ষক এখানে ক্লাস নিয়ে থাকেন। আর ব্যবহারিক শিক্ষার জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় কক্সবাজার এয়ারপোর্টে, যেখানে তারা হাতে কলমে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জ্ঞান লাভ করে। এ ছাড়া প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে রয়েছে সেসনা এ-১৫০ উড়োজাহাজ, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম। সেই সাথে শিক্ষার্থীদের ইন্টার্নিশিপের সু-ব্যবস্থা করে থাকে প্রতিষ্ঠানটি। এ কলেজের সিলেবাস এমনভাবে সাজানো, যা সম্পন্ন করলে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি লাইসেন্স পরীক্ষার জন্য শিক্ষার্থীকে আলাদা প্রস্তুতি নিতে হবে না। যোগাযোগ :অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশ (এসিবি), বাড়ি-৩৮, রোড-২০, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।
