মার্চেন্ডাইজিংয়ে ক্যারিয়ার গড়তে

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২০:৩৭
আধুনিকতার এ যুগে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে অনেক কিছু এবং মানুষের কর্মক্ষেত্রে আসছে পরিবর্তন। সৃষ্টি হচ্ছে নতুন উন্নয়নমুখী সৃষ্টিশীল পেশা। ঠিক তেমনি একটি যুগোপযোগী পেশা ফ্যাশন ডিজাইন। বর্তমান সময়ের তরুণ-তরুণীদের মধ্যে পোশাক সম্পর্কে যেমন রয়েছে সচেতনতা তেমন ফ্যাশন ডিজাইনে পড়াশুনার প্রতি আগ্রহও বাড়ছে। ভর্তির যোগ্যতা :ফ্যাশন ডিজাইনে ভর্তির জন্য আবেদনকারীকে ন্যূনতম এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জিজাইনারের কাজ :প্রতিযোগিতার বাজারে একজন ডিজাইনারকে অনেক দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করতে হয়। ঈদ অথবা বৈশাখের পোশাকের থিম কেমন হবে, সেটা একজন ফ্যাশন ডিজাইনারকেই নির্ধারণ করতে হবে। এক কথায় সব ধরনের পোশাক নিয়েই কাজ করতে হবে ডিজাইনারকে। ০১৭৩১২২০০৯৯, ০১৯৭১০০৯৯৯৯, ৮১৮৯৬৩৭-৮ নম্বারে ফোন করে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। কাজের ক্ষেত্র :কদর বাড়ছে ফ্যাশন ডিজাইনারের। চাহিদা বাড়ছে গার্মেন্টস, বুটিক হাউজ, টেক্সটাইলস মিলস ও ফ্যাশন হাউজের। ফ্যাশন ডিজাইন সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে গার্মেন্টস, বায়িং হাউজ, বুটিক হাউজ, ফ্যাশন হাউসসহ নানা প্রতিষ্ঠানে। এ ছাড়া রয়েছে ফ্যাশন ডিজাইন এক্সিকিউটিভ কনসালটেন্ট, প্রোডাক্ট ডেভেলপার এক্সপোর্টার-ইম্পোর্টার হিসেবে কাজের সুযোগ। বাংলাদেশের প্রেক্ষিতে এই সেক্টরে রয়েছে উজ্জ্বল ভবিষ্যত।