ক্যারিয়ার জিজ্ঞাসা?

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২০:৩৭
প্রশ্ন :আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ে পড়ালেখা করছি। কম্পিউটার বিষয়ে আমার অনেক আগ্রহ রয়েছে। নিজে নিজেই কম্পিউটারের কিছু কাজ শিখেওছি। আমি নেটওয়ার্কিং বিষয়ে কাজ শিখতেচাই। এ জন্য আমাকে কী ধরনের কোর্স করতে হবে? এসব কোর্স করে কি কাজ পাওয়া যাবে? মো. আরিফুল ইসলাম বেড়া, পাবনা। কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ে সর্বত্রই কাজের অনেক চাহিদা রয়েছে। সে ক্ষেত্রে সিসিএনএ, সিসিএনপি কিংবা মাইক্রোটিকের নেটওয়ার্কিং কোর্সগুলো করলে তা সব স্থানেই গ্রহণযোগ্যতা পাবে। আর কোর্সগুলো করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারলে অবশ্যই তার মূল্যায়ন পাওয়া যাবে। এ বিষয়ে কাজ জানলে চাকরির অভাব হবে না। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা। অর্থাত্] ক্যারিয়ার গঠন সংক্রান্ত যে কোন প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা- বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]