সোনারগাঁওয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি উন্মুক্ত

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০০:৪০

সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ঐতিহাসিক বড় সরদারবাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিলো ফাউন্ডেশন কর্তৃপক্ষ। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবনটি উন্মুক্ত করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ।

গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বড় সরদারবাড়ি উদ্বোধন করেন। ঐতিহাসিক বড় সরদারবাড়ির সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর গতকাল ভবনটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।