ভাণ্ডারিয়ায় দুস্থ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:২৮
জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল বুধবার সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ, ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন সেল্টার, নদমুলা সাইক্লোন সেল্টার প্রাঙ্গণে শীতার্ত অসহায় গরিব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিম। এ সকল স্থানে বিতরণকালে উপস্থিত ছিলেন, তেলিখালীতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাত্ হোসেন, সমাজসেবক মির্জা গোলাম সরওয়ার, ইউপি সদস্য সোহরাব হোসেন,হারুন হাওলাদার সাবেক ইউপি সদস্য শাজাহান হাওলাদার ,আঃ জলিল জোমাদ্দার ও ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি রিপন মির্জা, ইকড়িতে ইউপি চেয়ারম্যান মোঃ তানভির হোসেন বাবু , ইউপি সদস্য জামাল তালুকদার,নদমুলায় ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল কবির বাবুল তালুকদার,ইউপি সদস্যা সালমা বেগম ও সমাজসেবক এমরান হোসেন তালুকদার। এর পরে উপজেলার ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ দুলাল,ইউপি সদস্য অধ্যক্ষ সাইদুর রহমান সাব্বির,মোঃ ইব্রাহীম তালুকদার,অনামিকা সিকদার , সালমা আহম্মেদ,আসমা আজিম প্রমুখ। এ সকল স্থানে বিতরণ কাজে সহায়তা করেন দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ , কর্মকর্তা কাজী আতাহার আলি।