ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের পূর্ব চড়াইলে গ্যাসশেডিং করা হচ্ছে প্রতিদিন। গ্যাস লাইনে মোটা পাইপ বসানো প্রয়োজন। মোটা পাইপ দিয়ে গ্যাস সরবরাহ না থাকায় রান্না-বান্না করার জন্য প্রয়োজনীয় জোরালো গ্যাস পাওয়া যাচ্ছে না। অবিলম্বে গ্যাস সরবরাহ জোরালো করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমীপে বিনীত আবেদন জানাচ্ছি।
মোহাম্মদ সোহেল খাঁ,
মৃধাবাড়ি, পূর্ব চড়াইল, কালিন্দী
ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা ১৩১০।
